নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাজ্যজুড়ে রাজনৈতিক পরিবর্তনের আবহে বুলডোজার নিয়ে বিজয় মিছিল করল বিজেপি। মঙ্গলবার শান্তিপুর বিধানসভার বেলঘড়িয়া ২ নম্বর পঞ্চায়েত এলাকায় এই ব্যতিক্রমী শোভাযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। সাধারণ মানুষের সমর্থনে এই জয় অর্জিত হয়েছে দাবি করে এলাকায় শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন স্থানীয় নেতৃত্ব।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিধানসভা ভোটের ফলাফল স্পষ্ট হতেই শান্তিপুরের বিভিন্ন প্রান্তে গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা উৎসবে মেতে ওঠেন। বেলঘড়িয়া অঞ্চলে আয়োজিত এই মিছিলে অসংখ্য মহিলা ও পুরুষ কর্মী অংশগ্রহণ করেন। মিছিলে বুলডোজারের উপস্থিতি ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। পুরো এলাকা গেরুয়া আবিরে ঢেকে যায় ও সমর্থকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। জয়ের ধারা বজায় রেখে এলাকার সার্বিক উন্নয়নের অঙ্গীকার করেন তারা।
বিজেপির দাবি, রাজ্যের মানুষ দুর্নীতিমুক্ত প্রশাসন চাইছিলেন বলেই এই বিপুল পরিবর্তন সম্ভব হয়েছে। যোগী আদিত্যনাথের আদলে বুলডোজারকে প্রতীক হিসেবে ব্যবহার করে দুর্নীতিবাজদের কড়া বার্তা দেওয়াই ছিল এই মিছিলের লক্ষ্য। তবে এই বিজয় কেবল উদযাপনের জন্য, কোনো অশান্তি বা উস্কানি ছড়ানোর জন্য নয়। এলাকায় সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রেখে মানুষের সেবায় নিয়োজিত থাকাই পদ্ম শিবিরের মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে।
বিজেপির ২৩৫ নম্বর বুথ সভাপতি মলয় বিশ্বাস জানান, ‘এই সাফল্য আসলে সাধারণ মানুষের জয়। জনগণ আমাদের দুহাত ভরে আশীর্বাদ করেছেন বলেই দুর্নীতিবাজ সরকারকে ক্ষমতা থেকে উপড়ে ফেলা সম্ভব হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আমরা বুলডোজার বাবা হিসেবে মানি, সেই আবেগ থেকেই মিছিলে এটি রাখা হয়েছে। তবে আমরা কোনো অশান্তিতে যাব না, শান্তিপুর জুড়ে শান্তি বজায় রাখব'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের