নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ব্যবসায়ী হাশিম মন্ডল খুনের ঘটনায় পুলিশের বড়সড় সাফল্য। শান্তিপুর সাহেবডাঙ্গায় গ্রেফতার করেছে ঘটনার মূল অভিযুক্ত মামুন শেখকে। সোমবার রাতে জলপাইগুড়ি থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। পুলিশের অনুমান এই ঘটনার পিছনে আরও বড় কোনো চক্র চলছে। তাই দফায় দফায় চলছে তল্লাশি।

পুলিশ সূত্রে জানা গেছে , গত ২৮শে আগস্ট সাহেবডাঙ্গার মিদ্দে পাড়া এলাকায় রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় ব্যবসায়ী হাশিম মন্ডলের দেহ। প্রাথমিক তদন্তে জমি সংক্রান্ত আর্থিক লেনদেনের জেরে খুনের ঘটনা ঘটেছে বলে জানা যায়। হাশিমের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তোলার দাবি করেছিল মামুন শেখ। টাকা না দেওয়ায় পরিকল্পিতভাবে খুন করা হয় তাকে।

ঘটনার তদন্তে ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদেই মামুন শেখের নাম উঠে আসে। দীর্ঘদিন এলাকা ছেড়ে পালালেও শেষ পর্যন্ত জলপাইগুড়ি থেকে ধরা পড়ে অভিযুক্ত। মঙ্গলবার সকালে তাকে রানাঘাট আদালতে পেশ করে শান্তিপুর থানার পুলিশ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ধৃত মামুন। পুলিশ এখনও মনে করছে এই খুনের পেছনে আরও বড় চক্র জড়িত থাকতে পারে। তাই দফায় দফায় চলছে তল্লাশি অভিযান।
শান্তিপুর থানার পুলিশ জানান,"সোমবার গ্রেফতার করা হয় চারজনকে। তাদের জিজ্ঞাসাবাদেই মামুন শেখের নাম উঠে আসে। সেইভাবেই আমরা অভিযান চালায়। শেষপর্যন্ত জলপাইগুড়িতে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তবে আমাদের ধারণা এই খুনের পিছনে আর বড় চক্র জড়িত আছে। তাই আমরা এখনো অভিযান চালিয়ে যাচ্ছি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের