নিজস্ব প্রতিনিধি , নদীয়া - গভীর রাতে দুষ্কৃতীদের তাণ্ডবে ফের উত্তপ্ত শান্তিপুর। ঘটনাটি ঘটেছে ১৮ নম্বর ওয়ার্ডের মৌচাক কলোনির রাজপুত পাড়া লেনে। শনিবার রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী ভাঙচুর চালায় এলাকার বাসিন্দা অজয় দত্তের দুটি প্রাইভেট গাড়িতে। পরদিন সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য সহ আতঙ্ক।
সূত্রের খবর , অজয় দত্ত দীর্ঘদিন ধরেই তার দুটি গাড়ি স্কুলভ্যান হিসেবে ব্যবহার করে আসছিলেন। প্রতিদিন এলাকার বাচ্চাদের স্কুলে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল তার ওপর। রাতে মাঠের ধারে গাড়ি দুটি পার্ক করে রেখেছিলেন তিনি। কিন্তু গভীর রাতে দুষ্কৃতীরা পরিকল্পনা করে দুটি গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে। শুধু গাড়ির কাচ ভাঙা নয় , গাড়ির ভিতরের জিনিসপত্রও তছনছ করে দেয় তারা।

ঘটনার খবর পেয়ে রবিবার সকালে গাড়ির কাছে পৌঁছেই মানসিকভাবে ভেঙে পড়েন অজয় দত্ত। এই ঘটনার পর শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশ সূত্রে জানা গেছে , ঘটনার রাতে সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করেছে শান্তিপুর থানার পুলিশ। তবে মূল দোষীদের ধরতে তদন্ত চালাচ্ছে তারা।
অজয় দত্তের অভিযোগ , এর আগেও এলাকায় একাধিকবার দুষ্কৃতী তাণ্ডব হয়েছে। প্রশাসনের নজরদারির অভাবেই ফের এমন ঘটনা ঘটল বলে মনে করছেন এলাকাবাসী। রাতের অন্ধকারে জনবহুল এলাকায় এধরনের হামলায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

পুলিশ আশ্বাস দিয়েছে , ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রশ্ন উঠছে , শহরের অভ্যন্তরে কিভাবে বারবার দুষ্কৃতীরা এমনভাবে হামলা চালাতে পারে ? নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে বড় প্রশ্নচিহ্ন।
অজয় দত্ত এপ্রসঙ্গে জানান , ''এমন কাণ্ডের কোনো পূর্বাভাস ছিল না আমার কাছে। গাড়ি দুটি ছিল আমার রোজগারের একমাত্র ভরসা। এভাবে চক্রান্ত করে আমার জীবিকা বন্ধ করার চেষ্টা কে বা করা করল আমি তা জানতে চাই। এই অন্যায়ের প্রতিকার চাই আমি প্রশাসনের কাছে।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের