নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাস্তার ধার থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ। ঘটনাটি ঘটে শান্তিপুর থানার অন্তর্গত কন্দখোলা বাইপাস এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
সূত্রের খবর , নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত কন্দখোলা বাইপাস এলাকায় মঙ্গলবার সকালে রাস্তার ধার থেকে উদ্ধার হয় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ। এই মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়কের পাশের ঝোপে দেহটি পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে শান্তিপুর থানায় খবর দেন।
এদিন সকালে প্রায় ৭টা নাগাদ ১২ নম্বর জাতীয় সড়কের কন্দখোলা অঞ্চলে রাস্তা থেকে কিছুটা দূরে একটি ঝোপের মধ্যে মৃতদেহটি পড়ে থাকতে দেখা যায়। মৃত ব্যক্তির নাম , পরিচয় কিছুই জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক তদন্তের অনুমান , এটি একটি দুর্ঘটনা হতে পারে। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা , তাও খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ও রহস্যের আবহ তৈরি হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা এপ্রসঙ্গে জানান , ''আমি আমার দোকানে পুজো দিচ্ছিলাম। সেই সময়ই একজন এসে আমাকে বলে পাশের জঙ্গলে একটা মরা পরে রয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আমাদের এলাকায়। কেউ খুন করে দেহ ফেলে দিয়ে গেছে নাকি সেটা নিয়েও চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের