নিজস্ব প্রতিনিধি , হুগলী - সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ইতিমধ্যেই হুগলী জেলার বিভিন্ন প্রান্তে প্যান্ডেল সাজানো, প্রতিমার শৈল্পিক কাজ, আলো বাতির ঝলকানি। সব মিলিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিতে জমে উঠেছে শারদীয়ার আবহ।

সূত্রের খবর, এরই মাঝে পূজো ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার উত্তরপাড়া থানার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করল চন্দননগর পুলিশ কমিশনারেট। পুলিশ কমিশনার অমিত পি. জাভালগীরের নির্দেশে ডি.সি. শ্রীরামপুর অর্ণব বিশ্বাস নেতৃত্ব দেন এই পরিদর্শনে। তাঁর সঙ্গে ছিলেন এসিপি-৩ আলী রাজা, উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যাল, থানার টিআই, কোন্নগর টিওপি ইনচার্জ এবং কানাইপুর টিওপি ইনচার্জসহ অন্যান্য আধিকারিকরা।

প্রথমে কর্মকর্তারা ভদ্রকালী বলাকা সার্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপে গিয়ে উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে ডি.সি. অর্ণব বিশ্বাস বলেন, “দুর্গাপূজা বাঙালির সবচেয়ে বড় উৎসব। প্রতি বছর লক্ষাধিক মানুষ বিভিন্ন প্যান্ডেলে ভিড় করেন। তাই দর্শনার্থীদের নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা ও নজরদারি বাড়ানো জরুরি।”

তিনি আরও জানান, পূজোর দিনগুলোতে বিভিন্ন জায়গায় প্রশাসনিক ক্যাম্প ও অনুসন্ধান কেন্দ্র থাকবে, যেখানে দর্শনার্থীরা প্রয়োজনে সাহায্য পাবেন। ভিড়ের সময় অসুবিধা এড়াতে ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাও কড়াকড়ি হবে। পাশাপাশি ইভটিজিং রুখতে মোতায়েন থাকবে উইনার্স টিম ও পিংক বাহিনী।

পুলিশ প্রশাসনের পরিদর্শনে উদ্যোক্তাদের মধ্যেও দেখা যায় প্রবল উৎসাহ। বলাকা কমিটির সদস্য সৌমেন ঘোষ বলেন, “আমরা অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছি। কমিশনার সাহেবও আসবেন শিগগির। পুলিশের সহযোগিতা ছাড়া এত বড় জনসমাগম সামলানো সম্ভব নয়। তাই সব নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব।”পরিদর্শনের সময় আধিকারিকরা আরও যান সি এ মাঠের নিউ কলোনী সার্বজনীন পূজা মণ্ডপে। সেখানেও উদ্যোক্তাদের সচেতন থাকতে বলেন তারা।

ক্লাব সদস্য বাবলু রায় জানিয়েছেন, “আমরা পুলিশ প্রশাসনের সব রকম নির্দেশ কঠোরভাবে মেনে চলব।সবমিলিয়ে দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ, সুষ্ঠুভাবে ও আনন্দের আবহে উদযাপিত হয়, তার জন্য চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সমস্তরকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের