নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পেই শাসক দলের নেতাকে মাটিতে ফেলে পেটানোর অভিযোগ বাম নেত্রীর স্বামীর বিরুদ্ধে। পুলিশের সামনেই শুরু হয় চুড়ান্ত বিশৃঙ্খলা। ঘটনায় উত্তেজনা ছড়ায় কচুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়।
সূত্রের খবর , মঙ্গলবার বসিরহাট উত্তর বিধানসভার কচুয়া গ্রামপঞ্চায়েতের রজালি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের আয়োজন করা হয়। অভিযোগ , 'সিপিআইএমের ওই পঞ্চায়েত সদস্যের স্বামী গ্রাম সভার তৃণমূলের সদস্য আশিক আক্তারকে বেধড়ক মারধর করে।'
এদিন কচুয়া গ্রাম পঞ্চায়েতের ৬১ , ৬৩ , ৬০ তিনটি বুথে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে বেশি ভোট পাবে তাকেই ক্যাম্পের সভাপতি হিসেবে নির্বাচন করা হবে। মনমতো সভাপতি না হওয়ায় বাম নেত্রীর স্বামী মফিজুল ইসলাম বাবলু নামের এক সমাজ বিরোধী সহ ৪ দুষ্কৃতীকে নিয়ে শাসক দলের নেতা কর্মীদের মাটিতে ফেলে পেটায় বাম নেত্রীর স্বামী।
ঘটনা প্রসঙ্গে এক তৃণমূল নেতা বুলবুল ইসলাম বলেন, 'সরকারি আধিকারিকের সামনেই তৃণমূল কর্মীদের ওপর আক্রমণ করা হয়। ঘটনার অবিলম্বে তদন্ত করে যারা মেরেছে তাদের গ্রেফতার করতে হবে। প্রশাসনকে জানানো হয়েছে , প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে।'
পাল্টা অভিযুক্ত সিপিআইএম নেতা মফিজুল ইসলাম বলেন, 'ওরা গত ৩ দিন আগে থেকেই ঠিক করেছিল সভাপতি ওদের দলের থেকে নির্বাচিত হবে। কিন্তু আমরা দাবি করেছিলাম যে মেম্বার সেই সভাপতি হোক। বিডিও বলেছিলো কোনো বাইরের লোক নেওয়া হবে না। কিন্তু ওরা বহিরাগত ঢুকিয়ে দিয়েছে। আমাদের মারধর করা হয়েছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের