নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - ২৬ এর নির্বাচনের আগেই বড় ধাক্কা শাসক শিবিরের। খেজুরির গোড়াহার সমবায় কৃষি উন্নয়নের নির্বাচনে গোহারা হারলো তৃণমূল কংগ্রেস। নয়টি আসনের সবকটিতেই জয়লাভ করল বিজেপি সমর্থিত প্রার্থীরা।
সূত্রের খবর, রবিবার ছিল গোড়াহার সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটির নির্বাচন। এই নির্বাচনে মোট নয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়। ফলাফলে দেখা যায়, নয়টি আসনের সবকটিতে জয়লাভ করেছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস একটি আসনেও জয়লাভ করতে পারেনি। এই নির্বাচনের আগেই ভোররাতে খেজুরিতে বিরোধী প্রার্থীর বাড়িতে ব্যাপক বোমাবাজি ও গুলি চালানোর ঘটনা ঘটে।
ফল ঘোষণার পর ভোট গণনা কেন্দ্রের সামনে উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপি কর্মী ও সমর্থকরা। ঢাক-ঢোল বাজিয়ে এবং পতাকা হাতে কর্মীদের আনন্দ উদযাপন লক্ষ্য করা যায়। ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই খেজুরিতে এই ফল বড় তাৎপর্য বহন করছে বলেই দাবি বিরোধী শিবিরের।
জয়লাভের পর খেজুরি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পবিত্র দাস বলেন, 'এই জয় সন্ত্রাসের বিরুদ্ধে জয়। এটা সমস্ত কৃষিজীবী প্রান্তিক মানুষের জয়। ২৬ এর নির্বাচনের আগে এই জয় সংকেত দিচ্ছে যে মানুষ এদের ঘাড় ধাক্কা দিতে দিতে বঙ্গোপসাগরে ফেলবে। বাংলাদেশি - প্যালেস্তাইন মডেল যেটা মমতার সরকার বানাতে চাইছে খেজুরির মানুষ সেটা হতে দেয়নি। ৯ জন প্রতিদ্বন্দ্বী ৯ জনকেই হারিয়েছে আমাদের রাষ্ট্রিবাদী প্রার্থী। এরা তো ১০ টা আসনও ঠিক মতন জয়লাভ করতে পারে না এরা আবার কি করবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের