নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - শীতের শুরুতে জমিতে দেখা যাচ্ছে বিষাদের ছবি। অজানা এক রোগের কবলে সম্পূর্ণ নষ্ট হয়েছে সাত বিঘা জমির ফসল। মরশুমের শুরুতে এই বিপুল পরিমাণ ক্ষতির ফলে অসহায় কৃষক সমাজ। কি কারণে এতো ফসল নষ্ট হয়েছে তা এখনও জানা যায়নি। এলাকার কৃষকদের একটাই আর্জি কৃষি দফতর এবং সরকার এই বিষয়ে দৃষ্টিপাত করুক।
স্থানীয় সূত্রের খবর , তুফানগঞ্জ এলাকার কৃষকদের জীবনযাত্রার প্রধান ভিত্তি এই আলুর ফসল। কৃষকদের প্রায় ২০ থেকে ২৫ বিঘারও বেশি জমির আলু নষ্ট হয়ে গেছে। তারা সারা বছর কষ্ট করে যে ফসল ফলিয়েছিলো তা সব নষ্ট হয়ে গেছে। এই পরিস্থিতিতে কৃষকদের একটাই আর্জি দ্রুত যেন বিশেষজ্ঞ দল এসে জমি পরীক্ষা করে আর আলু ফসল নষ্ট হওয়ার সঠিক কারণটি খুঁজে বের করে।
কৃষক রেজাউল হক জানিয়েছেন, "আমার সাত বিঘা জমিতে বিঘা প্রতি প্রায় ২৫ হাজার টাকা করে খরচ হয়েছে। ফসলের পিছনে প্রায় ১ লক্ষ ৭৫ হাজার টাকা বিনিয়োগ করেছি। হঠাৎ করে আলু গাছগুলি শুকিয়ে যেতে শুরু করে। যে কটা গাছ আছে সেগুলোও বাঁচবে না। অনেক কীটনাশক দিয়েছি কিন্তু কিছুতেই কাজ হলো না। কী কারণে এমন হচ্ছে তা আমরা বুঝতে পারছি না। শুধু আমি না বাকি সব কৃষকদেরও এক অবস্থা। আমরা চাই সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াক আর আর্থিক ক্ষতিপূরণ দিয়ে আমাদের সাহায্য করুক।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের