নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - সাত সকালে বাঘের উপদ্রব। কোচবিহার মাথাভাঙ্গা অঞ্চলে হঠাৎই শনিবার সকালে জঙ্গল থেকে বেরিয়ে আসে বাঘ। রাস্তায় ঘুরতে থাকা একাধিক স্থানীয়র ওপর আক্রমণ চালায়। এই মুহূর্তে বাঘের আক্রমণে জখম হয়েছে ৩ স্থানীয়। ঘটনার ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

সূত্রের খবর , কোচবিহার জেলার মাথাভাঙ্গা বৈরাগীর হাট অঞ্চলের সাতগাছি এলাকায় শনিবার সকালে হঠাৎই আক্রমণ চালায় একটি বাঘ। হিংস্র বাঘকে দেখার পর ভীষণই আতঙ্কিত হয়ে এলাকাবাসী। বাঘটি নিজেও জনবহুল এলাকায় ঢুকে কিছুটা দিশেহারা হয়ে পরে। সামনে থাকা অনেককেই আক্রমণের চেষ্টা করে। বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা বাঘের নখের আঁচড়ে জখম হয়েছেন। পালানোর বদলে স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নিয়েছে বাঘটি। ঘটনার পর স্থানীয় থানায় খবর দিলে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী। সকলকে সেই এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ এসে দ্রুত বন দফতরে খবর দিয়েছেন। খুব দ্রুতই ঘটনাস্থলে আসবে বন দফতরের আধিকারিকরা। পুলিশের প্রাথমিক অনুমান জনবহুল এলাকায় ভুল করে ঢুকে পরে নিজেও কিছুটা আতঙ্কিত বাঘটি। তাই বন বিভাগের কর্মীদের দিয়েই তাকে বশে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এক স্থানীয় জানিয়েছেন , "সাধারণত জঙ্গল থেকে এইভাবে বাঘ বেরিয়ে আসেনা। রাতের দিকে এর আগে এমন ঘটনা দেখা দিয়েছে যদিও কয়েকবার। তবে সকালে এমন কখনোই হয়নি। হঠাৎই এলাকার কয়েকজন বাসিন্দার ওপর হামলা চালিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। পালাতে গিয়ে সামনে একটি বাড়িতেই ঢুকে পরে। এখন সেখানেই রয়েছে। ভাগ্যিস সেই সময় বাড়িতে কেউ ছিলনা। বাড়িতে একটি বাচ্চাও থাকে। ও স্কুলে। বাচ্চার বাবা অফিসে। মা বাজার থেকে ফিরেই দেখে এই কাণ্ড। আপাতত পুলিশ সকলকে এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে।"
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা