নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জাল পাসপোর্ট চক্রে ফের বড় পদক্ষেপ ইডির। সোমবার ভোরে চাকদহের দুবড়া গ্রামে হানা দিয়ে এক কাঠমিস্ত্রি, তার ভাই ও বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে তদন্তকারীরা। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য।
সূত্রের খবর , ভোর ৬ টা নাগাদ চাকদহের দুবড়া গ্রামে হানা দেয় চারজন ইডি আধিকারিক। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর ১২ জন জওয়ান। জাল পাসপোর্ট চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুবড়া গ্রাম পঞ্চায়েতের পড়ারি গ্রামে বসবাসকারী কাঠমিস্ত্রি বিপ্লব ও তাঁর ভাই রাজমিস্ত্রি বিপুলের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা। টানা পাঁচ ঘণ্টা তল্লাশি অভিযান চলে। তদন্তকারীরা ওই কাঠমিস্ত্রি বিপ্লব ও তার ভাই বিপুলকে জিজ্ঞাসাবাদ করে। পাশপাশি, তাদের পাসপোর্ট ও বিভিন্ন নথি খতিয়ে দেখে তদন্তকারী।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিপ্লব ও বিপুলের পাসপোর্টের সত্যতা নিয়েই সন্দেহ রয়েছে। তাদের পাসপোর্টে ভুয়ো তথ্য ব্যবহার করা হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এই তদন্ত মূলত পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিকের জাল পাসপোর্ট মামলার সূত্র ধরেই শুরু হয়। আজাদকে কিছুদিন আগে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করেই উঠে আসে উত্তর ২৪ পরগনা ও নদীয়ার গেদে সীমান্তজুড়ে সক্রিয় একটি জাল পাসপোর্ট চক্রের তথ্য। এরপর থেকেই একের পর এক জায়গায় অভিযান চালায় ইডি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের