নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা – বুধবার সাতসকালে গুলি চলল গঙ্গাসাগরে। বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অভিযোগের তীর তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গাসাগরে।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার গঙ্গাসাগরের শ্রীদাম মোড়ের কাছে। আক্রান্ত বিজেপি নেতার নাম ত্রিলোকেশ ঢালি। মথুরাপুর সাংগঠনিক জেলার প্রাক্তন আহ্বায়তক। এদিন সকাল ৮টা নাগাদ দিয়ে দলের একটি অনুষ্ঠানে যোগ দিতে বাইক চালিয়ে যাচ্ছিলেন ত্রিলোকেশ ঢালি। গঙ্গাসাগর বাসস্ট্যান্ড ও শ্রীধাম বাসস্ট্যান্ডের মধ্যবর্তী এলাকায় মোটরবাইক করে দুই দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বিজেপি নেতা।
স্থানীয়রা দৌড়ে আসার আগেই পালিয়ে যায় ২ দুষ্কৃতী। বিজেপি নেতাকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আপাতত সেখানেই ভর্তি রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনা জানাজানি হতেই পথে নেমে বিক্ষোভ শুরু করেন বিজেপির কর্মী-সমর্থকরা। ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গাসাগর উপকূল থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।
বিজেপির দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিলোকেশ ঢালির। সেই জন্য এই হামলা করা হয়েছে। এই হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেস। পাল্টা তৃণমূলের দাবি, কোনওভাবেই এই ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত নয়। নাম জড়ানোর চেষ্টা করা হচ্ছে। পুরনো কোনও শত্রুতার জেরে এই হামলা।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের