নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - ভোরের আলো ফুটতেই দুর্গাপুরের অন্ডালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তল্লাশি অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ইসিএলের এক প্রাক্তন কর্মী দিলীপ মল্লিকের বাড়িতে শুরু হয়েছে তল্লাশি। তবে কোন মামলার সূত্রে এই অভিযান তা এখনও স্পষ্ট নয়।
বৃহস্পতিবার ভোর থেকেই অন্ডালের শ্রীপল্লি সুভাষনগর রিক্সাডাঙাল এলাকায় দিলীপ মল্লিকের বাড়িতে তল্লাশি শুরু করেন ইডি আধিকারিকরা। অভিযানের সময় গোটা এলাকা ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাড়ির ভিতরে দীর্ঘক্ষণ ধরে নথি ও অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। দিলীপ মল্লিক ইসিএলের অবসরপ্রাপ্ত কর্মী। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, তাকে আগে কোনও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকতে দেখা যায়নি। ফলে তার বাড়িতে হঠাৎ ইডির অভিযান ঘিরে এলাকায় জোর চর্চা শুরু হয়েছে।
তবে এখনও পর্যন্ত ইডির পক্ষ থেকে এই তল্লাশির কারণ বা কোন মামলার তদন্তে এই অভিযান চালানো হচ্ছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে জানা গেছে, ক্রিপ্টোতে বিনিয়োগ করিয়ে কোটি কোটি টাকার জালিয়াতির অভিযোগ উঠেছে এই দিলীপ ও তার পুত্র দিগন্ত মল্লিকের বিরুদ্ধে। অভিযোগ, কলকাতার ফেয়ারলি প্লেসে একটি দফতর খুলে ক্রিপ্টোতে বিনিয়োগের ফাঁদ পাতে পিতা-পুত্র। অভিযুক্ত দিগন্ত সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি তুলেছেন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের