নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ভ্রান্ত ধারণার বশে গভীর রাতে বৌমা, তাঁর মাকে খুন করল শ্বশুর। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রানাঘাটের আশুতোষপুর গ্রামে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযুক্ত অনন্ত বিশ্বাসকে (৭৫) আটক করে। দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চার দিন আগে অনন্ত বিশ্বাসের স্ত্রী মারা যান। বাড়িতে এক শিশু থাকায় অভিযুক্তের ছেলে প্রতীত পবন বিশ্বাসের শাশুড়ি স্বপ্না মণ্ডল কয়েকদিনের জন্য সেখানে আসেন। এরপর থেকেই অনন্ত বিশ্বাসের মনে সন্দেহ জন্মায় যে পুত্রবধূ শিল্পা বিশ্বাস, তাঁর মা কালোজাদুর মাধ্যমে পরিবারের ক্ষতি করতে চাইছে।

সোমবার রাত আনুমানিক ৩টে নাগাদ প্রতীত পবন ফুল বিক্রি করতে বাজারে যান। সেই সুযোগেই সন্দেহের বশে কুড়ুল দিয়ে পাশের ঘরে শুয়ে থাকা বৌমা, তাঁর মায়ের ওপর একের পর এক এলোপাতাড়ি কোপ বসান অভিযুক্ত। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
অভিযুক্তের ছেলে জানান, 'ভোরবেলা বাড়ি ফিরে দেখি কুড়ুল আর চারদিকে রক্ত ছড়ানো। বাবাকে জিজ্ঞেস করলে তিনি জানান দু'জনকে হত্যা করেছেন। ছুটে গিয়ে ঘরে দেখি সব শেষ। বাবার মনে ভুল ধারণা ছিল যে ওরা আমাদের ক্ষতি করবে। বহুবার বুঝিয়েছিলাম। এছাড়া অন্য কোনও সমস্যা ছিল না। কিন্তু এমন করবে কখনও ভাবিনি'।
এলাকার জনপ্রতিনিধি পূর্ণিমা বিশ্বাস জানান, 'ভোরবেলা সবার চিৎকার শুনে এখানে এসে সব জানতে পারি। সঙ্গে সঙ্গে থানায়, পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি। পুলিশ এসে তদন্ত শুরু করেছে। সব প্রমাণ সংগ্রহ করে নিয়ে গেছেন। ওনারা মানুষের সঙ্গে একটু কম মিশতেন। তবে মাথার সমস্যা ছিল কখনো শোনা যায়নি। কারণ যাই হোক, এই কাজ অন্যায়'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের