নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভাঙড় বিস্ফোরণ মামলার তদন্তে বড় পদক্ষেপ নিল জাতীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার ভোরে ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার বাড়ি, দলীয় কার্যালয় এবং তাঁর ঘনিষ্ঠদের একাধিক ঠিকানায় একযোগে তল্লাশি চালাল এনআইএ। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে শুরু হওয়া এই অভিযানে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
বৃহস্পতিবার সকালে ভাঙড়ের জীবনতলায় শওকত মোল্লার বাড়িতে পৌঁছে যায় এনআইএর একটি বিশেষ দল। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা এলাকা ঘিরে ফেলেন। কিন্তু জানা গেছে, তদন্তকারী দল পৌঁছানোর আগেই শওকত মোল্লা বাড়ি ছেড়ে বেরিয়ে যান। পরে তার ছেলে ইমরান মোল্লাকে সঙ্গে নিয়ে বাড়িতে প্রবেশ করেন এনআইএ আধিকারিকরা এবং শুরু হয় দীর্ঘ তল্লাশি।
শুধু বাড়িতেই নয়, শওকত মোল্লার দলীয় কার্যালয়েও অভিযান চালানো হয়। একইসঙ্গে আরেকটি দল মৌখালিতে ইমরান মোল্লার ক্যাফেতেও তল্লাশি শুরু করে। পাশাপাশি বিস্ফোরণকাণ্ডের সঙ্গে যুক্ত বলে সন্দেহভাজন একাধিক ব্যক্তির বাড়িতেও হানা দেয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের বামুনিয়া এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় একজনের মৃত্যু হয় এবং আহত হন আরও কয়েকজন। তদন্তভার হাতে নেওয়ার পর থেকেই এনআইএ বিস্ফোরণের নেপথ্যে থাকা নেটওয়ার্ক খতিয়ে দেখছে।
ইতিমধ্যেই, এই মামলায় তৃণমূল নেতা আহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তার বাড়িতেও তল্লাশি চালানো হয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, নির্বাচনের আগে এলাকায় বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল। উদ্দেশ্য ছিল আতঙ্ক সৃষ্টি এবং রাজনৈতিক প্রভাব বিস্তার। সেই সম্ভাব্য যোগসূত্র খুঁজতেই ভাঙড়জুড়ে একাধিক জায়গায় একযোগে অভিযান চালানো হচ্ছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের