নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - উত্তরবঙ্গের চা শিল্পকে ঘিরে নতুন আশার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দার্জিলিং সফরে গিয়ে তিনি ঘোষণা করলেন, বন্ধ চা বাগানগুলি ফের চালু করা হবে, উন্নত হবে শ্রমিকদের জীবনযাত্রার মান। পাহাড়, তরাই ও ডুয়ার্সের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে একাধিক প্রকল্পের রূপরেখাও তুলে ধরেন তিনি।
দার্জিলিংয়ে জনসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, উত্তরবঙ্গের চা বাগানগুলিকে দীর্ঘদিন ধরে অবহেলা করা হয়েছে। তাঁর অভিযোগ, পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার কারণে বহু চা বাগান বন্ধ হয়ে যায় এবং হাজার হাজার শ্রমিক চরম আর্থিক সংকটে পড়েন।
মুখ্যমন্ত্রী জানান, ২০২১ সালে প্রধানমন্ত্রী চালু করা ‘পিএম চা-শ্রমিক যোজনা’ কার্যকর না হওয়ায় শ্রমিকরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এবার সেই পরিস্থিতির বদল ঘটাতে উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা ২৫টি চা বাগানের জন্য ৩৩৪ কোটি টাকার উন্নয়নমূলক কাজ দ্রুত শুরু হবে। টি-বোর্ডের চেয়ারম্যানকে বিশেষ দায়িত্ব দিয়ে পরিকাঠামো উন্নয়ন এবং বাগানগুলিকে পুনরুজ্জীবিত করার কাজও শুরু হয়েছে বলে জানান তিনি।
পাহাড়বাসীকে বিজেপির প্রতি সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, তার সরকার পাহাড়ে শুধু প্রতিশ্রুতি দিতে নয়, বাস্তবে উন্নয়ন করতে এসেছে। রাস্তা, কর্মসংস্থান, পর্যটন এবং চা শিল্প সব ক্ষেত্রেই একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করা হয়েছে। তার আশ্বাস, 'পাহাড়ে সব বন্ধ চা বাগান খুলবে।'
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে
ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ
মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা
৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ
উদয়ন গুহকে ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে যাওয়া হবে
রোগীর কাছ থেকে টাকা তুলে ধৃত কর্মী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...