নিজস্ব প্রতিনিধি , হুগলী - কালীপুজো এলেই চারদিকে শব্দবাজির তাণ্ডব , রাত যত বাড়ে তত বেড়ে যায় শব্দ দূষণের মাত্রা। প্রশাসনের নিষেধাজ্ঞা বা আইনি পদক্ষেপ যতই জারি থাকুক , বেআইনি উচ্চ - ডেসিবেলের বাজি চলতেই থাকে। এই শব্দ যন্ত্রণায় কেবল মানুষেরই কানে তালা লাগে না , ক্ষতিগ্রস্ত হয় অসহায় পশু পাখিরাও। তারা মুখে কিছু বলতে পারে না , কেবল নিঃশব্দে সয়ে যায় এই অত্যাচার।

সূত্রের খবর , এই বাস্তবতাকে সামনে রেখেই চন্দননগরের স্ট্র্যান্ড রোডে এক অভিনব উদ্যোগ নিলেন কয়েকজন স্থানীয় শিল্পী। শিল্পী সোহেল সহ তার সহশিল্পীরা রং - তুলি হাতে তুলে নিয়ে শব্দদূষণের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা খুঁজলেন ক্যানভাসে। গঙ্গার পাড় ঘেঁষা এই স্ট্র্যান্ড রোডের গাছগুলোতে সারাবছর বসবাস করে অসংখ্য পাখি। পুজোর সময় হঠাৎই উচ্চ শব্দে আতঙ্কে তারা পালিয়ে যায় , গাছে ফেরা বন্ধ হয়ে যায়। ক্যানভাসে শিল্পীরা তুলে ধরলেন সেই নিঃশব্দ আর্তি - শব্দ নয় , চাই শান্তি।

চন্দননগরের স্ট্র্যান্ড রোড এমনিতেই শব্দ নিয়ন্ত্রণিত অঞ্চল হিসেবে পরিচিত। এখানে সারা বছর শহরের বাইরে থেকেও বহু মানুষ আসেন গঙ্গার পাড়ের স্নিগ্ধতা অনুভব করতে। কিন্তু কালীপুজো , ছট পুজো বা জগদ্ধাত্রী পুজোর সময় এই শান্ত এলাকাই পরিণত হয় শব্দ দানবের কোলাহলে। এসময় আশেপাশের বহু পথ সারমেয় এবং গাছে গাছে থাকা পাখিরা বিপন্ন হয়ে পড়ে। তাদের রক্ষা করতেই শিল্পীদের এই প্রতিবাদী বার্তা। এই ধরণের উদ্যোগ শুধু একটি চিত্র প্রদর্শনী নয় , এটি এক নীরব আর্তির রূপ - একটি আবেদন , যেন উৎসবের আনন্দ নিঃশব্দে ভাগ করে নেওয়া যায় সমস্ত প্রাণের সঙ্গে।

এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আশ্রয় হোম অ্যান্ড হসপিটাল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক গৌতম সরকার জানান , “খুবই প্রয়োজনীয় এবং সময়োপযোগী উদ্যোগ। কারণ মানুষ আজও ভাবেন পৃথিবীটা শুধু তাদের জন্য। কিন্তু প্রকৃতপক্ষে পশু - পাখি না থাকলে মানুষেরও কোনো অস্তিত্ব থাকবে না। প্রতি বছর এই সময় বহু পশু - পাখি মারা যায় , অসুস্থ হয়ে পড়েন বয়স্ক সহ দুর্বল মানুষজন। নিজেদের আনন্দের জন্য যেন আমরা অন্যের যন্ত্রণার কারণ না হই। এই বার্তাটা আরও বেশি মানুষের কাছে পৌঁছানো দরকার। শিল্পীদের এই সচেতনতামূলক পদক্ষেপ সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের