নিজস্ব প্রতিনিধি , নদীয়া - এক মুহূর্তের অসতর্কতা যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে তা আজ প্রকাশ পেল ধানতলা সীমান্ত এলাকায়। মানবিকতা, সামাজিক দায়িত্ববোধের জেরে এক শিশু বিপদ থেকে রক্ষা পেয়ে পরিবারের কাছে ফিরে এল। এই ঘটনা এলাকাবাসীর জন্য সাবধানতার বার্তা দিল।
স্থানীয় সূত্রে জানা গেছে , বুধবার দুপুর প্রায় ৩টে নাগাদ ৩-৪ বছরের এক নাবালক দরজা খোলা পেয়ে একাই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। পরিবারের অজান্তেই রাস্তা ধরে অনেক দূরে চলে যায়। সেই সময় তার দিকে নজর যায় পথচারী এক যুবকের। ঠিকানা জানতে চাইলে সে কিছুই বলতে পারে না। পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি বাচ্চাটিকে ধানতলা থানায় নিয়ে যান।

অন্যদিকে, বাড়িতে সন্তানকে না পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খোঁজ চলাকালীন স্থানীয় এক ক্রীড়া অনুষ্ঠানের প্রস্তুতির সময় তার মা জানতে পারেন, ছেলে থানায় রয়েছে। পরে প্রয়োজনীয় প্রমাণ যাচাই শেষে নিয়ম মেনে পুলিশ শিশুটিকে সুস্থভাবে পরিবারের হাতে তুলে দেন। দাদুর হাত ধরে সে নিরাপদে বাড়ি ফিরে যায়।
শিশুটির দাদু মিলন মণ্ডল জানান, 'স্নান সেরে খেতে যাওয়ার সময় দেখি বাচ্চা ঘরে নেই। জিজ্ঞেস করাতে তার মা জানাল হয়তো মাঠে আছে। গিয়ে দেখি সেখানে নেই। খুব ভয়ে ছিলাম, তবে এখন নিশ্চিন্ত। প্রমাণ দেখানোর জন্য এক ঘণ্টা ঘুরতে হয়েছে। ওই যুবকের মানবিকতার জন্য আমরা কৃতজ্ঞ'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের