নিজস্ব প্রতিনিধি , মালদহ - মাত্র কয়েকদিন আগেই নতুন বাইক কেনা দুই যুবকের জীবন মুছে দিল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা।বৃহস্পতিবার সকালে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। মৃত দুই যুবক হলেন সঞ্জয় মার্ডি (২৬) বাড়ি শিমুলঝুড়ি, এবং নগেন কিস্কু (২৩) বাড়ি কাঠালবনপুর। সম্পর্কে দুজন ভাই(আত্মীয়)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাত্র ৪-৫ দিন আগেই নতুন মোটরবাইক কিনেছিলেন তারা। সকালে সঞ্জয় ও নগেন হরিনাথপুরে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। সেখানে ডোবা থেকে মাছ ধরে বুলবুলচন্ডী বাজারে বিক্রি করার পর বাড়ি ফেরার পথে ঘটে দুর্ঘটনাটি।

কাতলা পুকুর খারির কাছে পৌঁছনোর পর বাইকের স্টিয়ারিং হঠাৎ কেটে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে বাইকটি। তীব্র ধাক্কায় দু’জনই বাইক থেকে ছিটকে পড়েন রাস্তার ধারে থাকা নয় তুলিতে।

স্থানীয়রা দ্রুত রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, গাছে ধাক্কা লেগেই মৃত্যু হয়েছে দুই যুবকের। ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে ও গোটা এলাকায়। সদ্য নতুন বাইক কেনা দুই যুবকের এমন অকাল মৃত্যুতে হতবাক গ্রামবাসীরা।

স্থানীয় দোকানদার জানান, সকাল আটটা নাগাদ ঘটনাটি ঘটে। টার দুজনেই মাছ বিক্রি করতে যাচ্ছিলেন বাইকে চড়ে। আচমকা গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদের মৃত্যু হয়।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের