নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - সেবাশ্রয় প্রকল্পকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। দরিদ্র মানুষের জন্য চালু হওয়া এই স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে দুর্নীতির গুরুতর অভিযোগ তুলেছে বিজেপি। ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডার দাবি, স্বাস্থ্য পরিষেবার নামে অনিয়ম করা হত। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রথমে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ৭৫ দিনের স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কর্মসূচি হিসেবে শুরু হয়েছিল সেবাশ্রয়। পরে সেই উদ্যোগ রাজ্যের একাধিক জেলায় ছড়িয়ে পড়ে। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই প্রকল্প সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। তবে এবার সেই প্রকল্পকে কেন্দ্র করেই উঠেছে একাধিক গুরুতর অভিযোগ।
বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডার দাবি, ক্যাম্পে আধুনিক চিকিৎসার ওষুধ বিতরণ করলেও বহু ক্ষেত্রে চিকিৎসা পরিষেবা দিচ্ছিলেন জুনিয়র চিকিৎসক, হোমিওপ্যাথি ও আয়ুষ বিভাগের চিকিৎসকেরা। তার অভিযোগ, চিকিৎসা ব্যবস্থায় নির্ধারিত নীতিমালা যথাযথভাবে মানা হয়নি। এই বিষয়ে মুখ খোলেন এক চিকিৎসকও। তার বক্তব্য, রোগীদের এমআরআই বা সিটি স্ক্যানের মতো পরীক্ষার পরামর্শ দেওয়ার পর বিভিন্ন বেসরকারি হাসপাতালের প্রতিনিধিরা তাদের হাসপাতালে ভর্তি হতে উৎসাহিত করতেন।
শুধু তাই নয়, এরপর অন্য অসুস্থতার কারণ দেখিয়ে কয়েকদিন ভর্তি রেখে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় চিকিৎসার বিল তোলা হতো। অভিযোগ অনুযায়ী, এই প্রক্রিয়ার মাধ্যমে সরকারি তহবিলের অর্থের অপব্যবহার করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে আরও একটি FIR দায়ের করা হবে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের