নিজস্ব প্রতিনিধি , মালদহ - দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ক্ষুব্ধ হয়ে পথে নামলেন গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের সুলতাননগরে। 'কুশল গ্রামে পানীয় জল পাচ্ছি না কেন, প্রশাসন তুমি জবাব দাও' - এই স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা। যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে , বহু বছর আগে কুশল গ্রামে জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাইপলাইন বসানো হয়েছিল। রাধিকাপুর পিএইচই প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা থাকলেও বাস্তবে সেই পরিষেবা চালু হয়নি। অধিকাংশ বাড়িতে এখনও পর্যন্ত সংযোগ বা ট্যাপকল বসেনি। ফলে দীর্ঘদিন ধরে চরম পানীয়ের সংকটে ভুগছেন প্রায় ৫০০ থেকে ৬০০ পরিবার।

এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার ব্লক প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেওয়া হলেও পরিস্থিতির কোনও পরিবর্তন ঘটেনি। গ্রামবাসীদের দাবি, গত ১৫ বছরে ৩ বার পাইপ বসানোর কাজ হয়েছে, কিন্তু আজও জল সরবরাহ শুরু হয়নি। বর্তমানে এলাকার মানুষ বাধ্য হয়ে আয়রনযুক্ত অগভীর নলকূপের পানীয় ব্যবহার করছেন, যার ফলে অনেকেই পেটের সমস্যায় আক্রান্ত হচ্ছেন।
কেউ কেউ আবার প্রয়োজন মেটাতে পার্শ্ববর্তী বিহারের কানহল গ্রাম থেকে জল সংগ্রহ করে আনছেন। ৬ মাস আগে শিব মন্দির প্রাঙ্গণে একটি সাবমার্সিবল পাম্প বসানো হলেও তাতে ফিল্টার না থাকায় সেটি কার্যত অকেজো অবস্থায় পড়ে রয়েছে। এই পরিস্থিতির প্রতিবাদে বুধবার বালতি ও কলসি হাতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, আসন্ন নির্বাচনের আগে সমস্যার স্থায়ী সমাধান না হলে সকলে মিলে ভোট বয়কট করবেন।

এ প্রসঙ্গে বাম নেতা আব্দুল বাসির বলেন, 'গত জানুয়ারি মাসে পানীয় জলের দাবিতে ব্লক প্রশাসনের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছিল। কিন্তু কোনও উদ্যোগ চোখে পড়েনি। রাজ্য সরকার সংখ্যালঘুদের আর কেন্দ্র সরকার হিন্দুদের বোকা বানাচ্ছে। দ্রুত পানীয় জলের ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব'।
স্থানীয় বাসিন্দা মজিফুল রহমান জানান, 'ভোটের আগে নেতারা এসে প্রতিশ্রুতি দেন, পরে আর তাঁদের দেখা যায় না। গ্রামের অধিকাংশ মানুষ দিনমজুর বা খেটে খাওয়া পরিবার। বাজার থেকে জল কিনে আনার সামর্থ্য নেই। অগভীর নলকূপের পানীয় খেয়ে বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। নির্বাচনের আগে যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে গ্রামের মানুষ ভোট বয়কটের সিদ্ধান্ত নেবে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের