নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - দুর্গাপুজো মানেই বাঙালির হৃদয়ের উৎসব। সেই উৎসবের সুর যখন মিশে যায় তিন শতাব্দীর ইতিহাস , নারীশক্তির প্রতীক আর সীমান্তের স্মৃতির সঙ্গে তখন তা হয়ে ওঠে একেবারে আলাদা আবেগ। এমনই এক আবেগঘন পুজো হচ্ছে বসিরহাট মহকুমার হাসনাবাদের রামেশ্বরপুর ঘোষবাড়িতে।

সূত্রের খবর , ৩০৩ বছর আগে গদাধর ঘোষ প্রথম এই পুজো শুরু করেছিলেন। সেই বংশপরম্পরার রেশ ধরে আজও ঘোষবাড়ির ঠাকুরদালানে মহা আড়ম্বরে পুজো হয়। জমিদারি নেই , তবুও রয়েছে সংস্কৃতির গভীর ছাপ। এখানে মায়ের প্রতিমা গড়ে ওঠে এক মহিলার হাতে। এক নারীর হাতেই আরেক নারীর জন্ম , যা নারীশক্তির প্রতীক। এছাড়াও বাড়ির ছাদের উপর রাখা হয় পিতলের গামলা। সেখানে বর্ষার জল জমিয়ে তা দিয়েই পুজোর নানা আচার সম্পন্ন হয়।
সীমান্তবর্তী এই ঘোষবাড়ির সঙ্গে জড়িয়ে আছে আবেগ ও স্মৃতি। অবিভক্ত বাংলার দিনে ওপার বাংলা থেকে অসংখ্য মানুষ ভিড় করতেন ঠাকুরদালানে। এখন কাঁটাতারের বেড়া থাকলেও বৈধ পাসপোর্ট নিয়ে এখনও আসেন বহু মানুষ। এমনকি মাইকের মুখ থাকে ওপারের দিকে , যাতে বাংলাদেশে থাকা আত্মীয়রা মন্ত্রপাঠ শুনতে পান। এখানেই ১৯৭১ সালে তরুণ মজুমদারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘নিমন্ত্রণ’ এর শ্যুটিং হয়েছিল।

ঘোষ বাড়ির বংশধর তুহিন ঘোষ জানালেন, “আমাদের বাড়ির পুজোর সব থেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে একজন মায়ের হাত দিয়ে আরেক মা গড়ে ওঠেন। সেই প্রথা আজও আমরা ধরে রেখেছি। আরেকটা বিশেষ দিক হল ছাদের মাথায় রাখা পিতলের গামলা। বর্ষার জল সংরক্ষণ করে তা দিয়েই পুজোর আচার সম্পন্ন হয়।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের