নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - প্রেমের জন্য মানুষ কতদূর যেতে পারে? কেউ দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দেয়, আবার কেউ সীমান্ত ভেঙে ঝুঁকি নিতেও দ্বিধা করে না। এমনই এক ঘটনা ঘটল দক্ষিণ দিনাজপুরে। প্রেমিকের টানে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন বাংলাদেশি যুবতী রোজিনা খাতুন (২৭)। কিন্তু সেই প্রেমযাত্রার ইতি ঘটল বিএসএফের হাতে ধরা পড়ে।
পুলিশ সূত্রের খবর , সৌদি আরবের একটি হাসপাতালে হাউসকিপিংয়ের কাজ করার সময় রোজিনার আলাপ হয় মুর্শিদাবাদের এক যুবকের সঙ্গে। ধীরে ধীরে সেই আলাপ গড়ায় প্রেমে এবং শেষমেশ বিয়েতেও পৌঁছায়। জানা যায়, এর আগেও একবার ভারতে এসে ওই যুবকের সঙ্গে বিয়ে করেছিলেন রোজিনা। পরে আবার বাংলাদেশে ফিরে গিয়ে ছেলে মেয়ের সঙ্গে দেখা করেন তিনি। কিন্তু সেখান থেকে ফের ভারতে ফিরে আসার সময় সীমান্তে ধরা পড়ে যান।

রোজিনার ব্যক্তিগত জীবনও রয়েছে নাটকের ছোঁয়া। তাঁর প্রথম স্বামীর মৃত্যুর পর থেকেই তিনি কাজের জন্য বিদেশে পাড়ি জমান। প্রথমে সৌদি আরব, তারপর জর্ডন, পরে আবার সৌদি আরবে গিয়ে চাকরি করতে থাকেন। সেই সময়ই মুর্শিদাবাদের ওই যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর সেখান থেকেই শুরু হয় নতুন জীবনের অধ্যায়। তবে সীমান্তে প্রবেশের সময় বিএসএফ রোজিনাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। মঙ্গলবার তাঁকে বালুরঘাট আদালতে তোলা হয়।

হিলি থানার পুলিশ তরফে জানানো হয়েছে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ছ’দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।এই ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলার ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন, “বিএসএফ ওই মহিলাকে আমাদের হাতে তুলে দিলে আমরা আদালতে পেশ করি ও পুলিশ হেফাজতের আবেদন জানাই। এছাড়াও তাঁর সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগাযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের