নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - সীমান্তবর্তী মুর্শিদাবাদে ফের আটক বাংলাদেশি অনুপ্রবেশকারী! রাজ্যজুড়ে সক্রিয় হয়েছে SIR। সেই আতঙ্কেই বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় লালগোলা থানার পুলিশ। রাধাকৃষ্ণপুর গ্রাম এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিক ও দুই ভারতীয় দালালকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে , ধৃত বাংলাদেশি নাগরিকের নাম দুলাল শেখ, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। তার সঙ্গে গ্রেফতার হয়েছে দুই ভারতীয় নাগরিক - ইসমাইল শেখ ও আফজাল হোসেন, যাদেরকে পুলিশ সীমান্ত পারাপারে দালালচক্রের সক্রিয় সদস্য বলে সন্দেহ করা হয়। রাধাকৃষ্ণপুর সীমান্ত পয়েন্ট দিয়ে এক বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। খবরের ভিত্তিতে লালগোলা থানার এক বিশেষ দল এলাকায় অভিযান চালিয়ে তিনজনকেই হাতেনাতে ধরে ফেলে বলে গোপন সূত্রে খবর।

প্রাথমিক তদন্তে অনুযায়ী , ধৃত বাংলাদেশি দুলাল শেখ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের সময় ইসমাইল শেখ ও আফজাল হোসেন তাকে সহযোগিতা করেছিল । পুলিশের অনুমান, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন যুক্ত থাকতে পারে। ধৃতদের শুক্রবার লালবাগ মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতের আবেদন জানিয়েছে।
এদিকে, ঘটনার পর থেকেই লালগোলা থানার পুলিশ ওই সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়িয়েছে এবং অনুপ্রবেশের সঙ্গে জড়িত সম্ভাব্য অন্যান্য ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। সীমান্তবর্তী গ্রামগুলিতে সম্প্রতি বাংলাদেশি অনুপ্রবেশ ও দালালচক্র সক্রিয় হওয়ার আশঙ্কায় গোটা এলাকায় বিশেষ নজরদারি শুরু হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের