নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - হেমন্তের শেষান্তে দরজায় কড়া নাড়ছে শীত। হালকা ঠান্ডার আমেজ বাড়তেই ব্যস্ততা বাড়ছে লেপ কারিগরদের। বাড়ছে লেপ তৈরির ধুম। গত রবিবার থেকে ভোরের দিকে অনুভূত হচ্ছে হালকা ঠান্ডা। গৃহস্থ বাড়িতে প্রস্তুতিপর্ব চলছে লেপ তোষক বার করার। কেউ বা বাক্সবন্দী লেপ তোশক বার করে রোদে দিচ্ছে, কেউ বা নতুন ভাবে কারিগর দিয়ে বানাচ্ছে লেপ। বিভিন্ন এলাকা জুড়ে ব্যস্ত কারিগররা। লেপ তোষক তৈরির ব্যস্ততা সঙ্গে কারিগরদের টুংটাং শব্দ জানান দেয় শীত এসে গেছে। অন্যান্য জেলাতেও ব্যস্ত কারিগররা লেপ তৈরিতে।
কাজের মাঝে ব্যস্ত এক কারিগর জানান,'সপ্তাহ আগেও তেমন কাজকর্ম ছিল না। গত এক সপ্তাহ ধরে ভোরের হালকা কুয়াশায় শীতের আমেজ রয়েছে। এতেই লেপ তৈরির অডার্র শুরু হয়েছে। অনেকের বাড়িতেই লেপ বানানোর ডাক পড়ছে'।
জেলার অন্যতম এক ব্যস্ত কারিগর আহমদ আলীর মতে. এখন কেবল শীতের একটু প্রবাহ শুরু হচ্ছে। আর কয়েকদিন পর রাতদিন সমান তালেই কাজ করতে হবে আমাদের। বতর্মানে পুরনো লেপ ভেঙে নতুনভাবে তৈরির অডার্রই বেশি পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে গামের্ন্টসের তুলা দিয়ে তৈরি লেপও বিক্রি হচ্ছে ।"
বিহার থেকে আসা অপর এক কারিগর ধুনক মন্টু জানিয়েছেন ," এই সপ্তাহে আমি প্রতিদিন প্রায় ৫ থেকে ১০ টি লেপ অর্ডার পাচ্ছি। আশা করছি এখন বিয়ের মাস, পাশাপাশি শীত পড়ছে, তাই প্রতিদিন ২০ থেকে ২৫টি অর্ডার পাওয়ার সম্ভবনা আছে। আমার কাছে প্রতিটি লেপ এক হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত, পাঁচ কেজি তুলা দিয়ে বানিয়ে বিক্রি করছি।
বিহার থেকে আসা অপর এক কারিগর রাকেশ চৌধুরীর মতে , " আমরা শীত আসার শুরুতেই লেপ তোষক মোটামুটি অর্ডার পেয়েছি পাশাপাশি অগ্রিম কিছু লেপ তোষক বানিয়ে রাখছি। সাধারণত অনেক ক্রেতা রেডিমেট ক্রয় করে থাকেন। তুলার দাম একটু বেশি হবার কারনে বড় লেপের দাম গত বছরের চেয়ে ১৫০ টাকা হতে ২০০ টাকা বেশি লাগছে। আবার সিঙ্গেল লেপ এ বেড়েছে ১০০ টাকা মত। পাশাপাশি কারিগরদের মুজুরি ও এবার একটু বেশি বেড়েছে ।"
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে
ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ
মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...