নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শীত পড়তেই ত্বক চুলের শুষ্কতার প্রভাব বাড়তে থাকে। ময়শ্চারাইজার অথবা তেল ব্যবহার করলেও অনেক সময় পর্যাপ্ত পুষ্টি মেলে না। শরীরকে ভিতর থেকে আর্দ্র সহ পুষ্ট রাখতে নিয়মিত জল পান, সুষম খাবারের সঙ্গে ডায়েটে কিছু নির্দিষ্ট হার্বাল চা যোগ করলে পুরো শীতকাল জুড়েই ত্বক চুল থাকবে উজ্জ্বল।

৫ টি হার্বাল চা যা শীতকালে ভীষণ উপযোগী
গ্রিন টি - অক্সিডেন্ট সমৃদ্ধ, যা ব্রণ কমানো, ওপেন পোর নিয়ন্ত্রণ এবং চুল পড়া রোধে অত্যন্ত কার্যকর।

রোজ টি - রোজ টি ত্বকের প্রাকৃতিক তেলের ভারসাম্য বজায় রাখে। কোলাজেন উৎপাদন বাড়ায়, ফলে ত্বক হয় টানটান।

পুদিনা টি - পুদিনা টি স্ক্যাল্পে রক্তসঞ্চালন বাড়িয়ে চুলকে ঘন, মজবুত, স্বাস্থ্যকর করে। পাশাপাশি এটি ব্রণ কমাতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখে।

ক্যামোমাইল - ক্যামোমাইল টি স্ট্রেস কমাতে দারুণ কার্যকর। মানসিক চাপ কমলে ত্বকের ড্রাইনেস, ডার্ক সার্কেল, সূক্ষ্ম বলিরেখাও কম দেখা যায়। নিয়মিত ক্যামোমাইল টি চুলে প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে আনে।

তুলসী টি - তুলসী টি শীতে স্ক্যাল্পের অন্যতম বন্ধু। এটি খুশকি রোধ করে, স্ক্যাল্পকে স্বাস্থ্যকর রাখে এবং শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে। এর ফলে ত্বক হয় আরও উজ্জ্বল ও পরিষ্কার।

শীতেও উজ্জ্বল ত্বক - চুলের চাবিকাঠি এক কাপ হার্বাল চা। রোজকার ডায়েটে গ্রিন, রোজ, পুদিনা, ক্যামোমাইল সহ তুলসী হার্বাল চা যোগ করলে শীতের শুষ্কতা মোকাবিলা সহজ হয়। বাইরের যত্নের পাশাপাশি এই ভেতরের পুষ্টিই এনে দেয় প্রকৃত উজ্জ্বলতা।
বাড়িতে বসেই অনলাইনে যাচাই করুন স্ট্যাটাস
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
জিও আর এয়ারটেল গ্রাহকদের জন্য এসেছে বিশেষ ব্যবস্থা
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে বাড়তে পারে পিগমেন্টেশন
শিবের কৃপা পেতে জেনে নিন কী কী এড়িয়ে চলবেন
নতুন নিয়মে বদল আর্থিক পরিষেবার একাধিক ক্ষেত্রে
এলপিজির পর এবার নজর পেট্রোল ডিজেলে
সঠিক ব্যবহার আর ছোট কিছু অভ্যাসেই বাড়বে চার্জারের আয়ু
নির্দিষ্ট মাসিক কেনাকাটা পূরণ করলেই পাবেন নেটফ্লিক্স মোবাইল প্ল্যান
বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে সাহায্যের সময় কী করবেন
অল্প টাকায় বড় সঞ্চয়ের পথ দেখাচ্ছে পোস্ট অফিস
বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়
স্মার্টফোন ব্যবহারেই বাড়ছে চোখের সমস্যা
কিছু নিয়ম মেনে চললেই ভালোবাসা আর কাজের মধ্যে থাকবে ভারসাম্য
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের