691b41ffada18_image (77)
নভেম্বর ১৭, ২০২৫ রাত ০৯:১১ IST

শীতে প্রজাপতির উপদ্রব, জলবায়ু পরিবর্তনের নীরব বার্তা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বঙ্গে শীতের আগমন প্রায় হয়েই গেছে বলা চলে। সাধারণত এই সময় প্রকৃতি শান্ত, পোকামাকড়ও থাকে নিষ্ক্রিয়। কিন্তু এই বছর ছবিটা একেবারেই উল্টো। হঠাৎ করেই ঘরোয়া প্রজাপতি, ছোট মথ আর উড়ন্ত পোকায় ভরে উঠছে বহু বাড়ি। সোশ্যাল মিডিয়ায় একের পর এক অভিযোগ, 'এত প্রজাপতি এল কোথা থেকে?'। এই অস্বাভাবিক ঘটনার পেছনে কি সত্যিই লুকিয়ে আছে আবহাওয়ার বদল তা নিয়ে উঠছে প্রশ্ন।

শুধু গরম কিংবা বর্ষার সময় নয়, এখন শীতকালেও বাড়ছে উড়ন্ত পোকামাকড়ের সংখ্যা। বিশেষজ্ঞদের মতে, এর প্রধান কারণ হলো "উষ্ণ শীত" যা দক্ষিণ এশিয়ার আবহাওয়ায় এখন নতুন ভাগ হয়ে উঠছে। আগে শীত পড়লেই বেশিরভাগ পোকা নিষ্ক্রিয় হয়ে যেত। ঠান্ডা তাপমাত্রায় ডিম ও লার্ভার বৃদ্ধি মন্থর হতো, ফলে এদের সংখ্যা কমে যেত। কিন্তু এখন দিনের বেলায় তাপমাত্রা আগের তুলনায় বেশি, আর প্রকৃত শীত থাকে খুব কমদিন। ফলে যেসব প্রজাপতি বা মথ বছরে ১–২ বার বংশবৃদ্ধি করত, তারা এখন উষ্ণতার কারণে ৩–৪ বার পর্যন্ত প্রজনন করতে পারছে।

পরিবেশবিদদের মতে , জলবায়ু পরিবর্তনের ফলে পোকামাকড়ের জীবনচক্র ছোট হয়ে গেছে। তাপমাত্রা একটু বেশি থাকলেই তাদের ডিম ও লার্ভা দ্রুত বাড়ে। শুধু তাই নয়, বর্ষার আগে-পরে বা আবহাওয়া বদলের সময় বাতাসে আর্দ্রতা বাড়লে গাছের পাতা, ছত্রাক ও অন্যান্য খাদ্য দ্রুত তৈরি হয়। যা এদের আরও বাড়তে সাহায্য করে।

অন্যদিকে শহরের ঘরবাড়ি, দোকান, অ্যাপার্টমেন্ট বা শপিং কমপ্লেক্স সব জায়গায়ই শীতকালে ভেতরের তাপমাত্রা বাইরে থেকে বেশি থাকে। ফলে উষ্ণ পরিবেশ এই পোকাদের জন্য আদর্শ আশ্রয় হয়ে দাঁড়িয়েছে। এর ওপর যোগ হয়েছে নাইট-লাইটের প্রভাব। শীতকালে সূর্যাস্ত তাড়াতাড়ি হয়, ফলে মানুষ বেশি সময় আলো জ্বালিয়ে রাখে। LED, স্ট্রিটলাইট কিংবা ঘরের উজ্জ্বল বাতি পোকামাকড়কে আকর্ষণ করে ঘরের ভেতরে টেনে আনে।

অর্থাৎ, প্রকৃতি যখন দ্রুত বদলাচ্ছে, তখন পোকামাকড়ও সেই পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছে। আর তারই ফলস্বরূপ ঘরের ভিতর প্রজাপতির এই অস্বস্তিকর উপস্থিতি। অস্বাভাবিক এই প্রজাপতি-উপদ্রব প্রথমে বিস্মিত করলেও এর পেছনে থাকা কারণ খুবই বাস্তব। পরিবেশ ক্রমশ উষ্ণ হলে এমন ঘটনা ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...