নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কেকের মধ্যে অতি জনপ্রিয় ব্ল্যাক ফরেস্ট। চকলেটপ্রেমী মানুষদের কাছে ভীষণই প্রিয় এই কেক। জন্মদিনে এই কেকের চাহিদা থাকে তুঙ্গে। তবে সঠিক পদ্ধতি জানলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন এই কেক। যা ভীষণই সহজ। ব্ল্যাক ফরেস্ট শুধু ছোটদের নয়, বড়দেরও পছন্দের তালিকাতেও রয়েছে।
উপকরণ -
১ কাপের মতো ময়দা
২ চামচ কোকো পাউডার
আধ চামচ বেকিং সোডা
১ চামচ বেকিং পাউডার
২টি ডিম
২০০ গ্রাম চিনি
১ চামচ কফি
৬ চামচ দুধ
৫০ গ্রাম মাখন
সাজানোর জন্য -
২০০ গ্রাম ক্রিম
১০টি চেরি
আধ কাপের মতো চকোলেট
প্রণালী -
মাখন চিনি, ময়দা, ডিম একসঙ্গে মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। হ্যান্ড ব্লেন্ডার থাকলে তা দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। খুব মিহি মিশ্রণ তৈরি করে নিন। এবার সামান্য দুধে কফি পাউডার মিশিয়ে ব্যাটারে দিয়ে তাতে ভ্যানিলা এসেন্স মেশান। পুরো ব্যাটারটা আরও এক বার মিশিয়ে নিন। কেকের মোল্ডের মধ্যে মাখন লাগিয়ে বাটার পেপার পেতে দিন। এ বার ব্যাটার ঢেলে প্রিহিট করা আভেনে ১৮০ ডিগ্রিতে ৩০– ৩৫মিনিট বেক করে নামিয়ে নিন। ডিমোল্ডিং করে কেকের উপর দুধ ছড়িয়ে দিন। কেক নরম থাকবে। অন্য একটি পাত্রে ক্রিম সামান্য চিনি দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। এই ক্রিম দিয়ে গার্নিশ করুন। ইচ্ছামতো সাজাতেও পারেন। হয়ে গেলে উপরে চেরি ও চকোলেট চিপস দিয়ে ফ্রিজে রেখে দিন। কেক সেট হতে কিছুটা সময় লাগবে।
ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ
চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু
কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ
মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি
কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ
অল্প উপকরণে বাড়িতেই তৈরি করুন মুখরোচক স্ন্যাকস
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের