6942a33d85540_digha-tourist-guide-book-launch-2025-2025-08-03-16-16-44
ডিসেম্বর ১৭, ২০২৫ রাত ০৮:৫০ IST

শীতের ছুটিতে দীঘায় পর্যটকের ভিড়ের আশঙ্কা , হোটেলে হোটেলে বিরাট নির্দেশিকা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - শীতের মরশুম শুরু হতেই পর্যটকদের ভিড় উপচে পড়ছে দীঘায়। বড়দিন , নববর্ষ আসার আগেই আগাম নির্দেশিকা করলেন দীঘা প্রশাসন। শীতের ছুটি পড়তেই দীঘায় পর্যটকদের ভিড় বাড়ার আগেই হোটেল ও খাবারের দোকানগুলোতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ ওঠে। সেই অভিযোগ ঠেকাতে মঙ্গলবার হোটেল মালিকদের সঙ্গে বৈঠকে করলেন জেলা পুলিশ সুপার, জেলাশাসক ও স্থানীয় বিধায়করা। ।বৈঠকে পরিস্কার ভাবে জানানো হয় হোটেল ও খাবারের নির্ধারিত দামের বাইরে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। পর্যটকদের নিরাপত্তা ও পরিষেবা স্বাভাবিক রাখতে হোটেল , লজ ও রিসর্ট কর্তৃপক্ষকে একাধিক নির্দেশিকাও দিয়েছেন জেলা প্রশাসন। 

স্থানীয় সূত্রে জানা গেছে , শীতের ছুটিতে রাজ্যের পাশাপাশি ভিনরাজ্য থেকেও বিপুল সংখ্যক পর্যটক দীঘায় ঘুরতে আসেন। ফলে সমুদ্রসৈকত , হোটেল এলাকা ও বাজার গুলোতে প্রচুর পরিমানে ভিড় জমতে থাকে। এই পরিস্থিতিতে হোটেলগুলোতে বাধ্যতামূলক ভাবে অতিথিদের পরিচয়পত্র যাচাই , রেজিস্টার ঠিকমতো সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। নির্ধারিত ক্ষমতার বেশি পযটক না নেওয়ার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। 

পাশাপাশি অগ্নি নির্বাপন ব্যবস্থা , স্বাস্থ্যবিধি মানার উপরও জোর দেওয়া হয়েছে। বৈঠকে পার্কিং ব্যবস্থা নিয়ন্ত্রণ , সব খাবারের দোকানে মেনু চার্ট টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে।হোটেল রুমের নির্ধারিত রেটচার্ট দৃশ্যমান জায়গায় টাঙানোর কড়া নির্দেশ দেওয়া হয়েছে।টোটো থেকে শুরু করে বিভিন্ন যানবাহনে তুলনামূলক ভাবে বেশি টাকা না আদায়ের কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

গোটা বিষয় নিয়ে দীঘা উন্নয়ন পর্ষদের এক আধিকারিক বলেন,"পর্যটকদের নিরাপত্তাই আমাদের প্রধান লক্ষ্য। ভিড় নিয়ন্ত্রণে পুলিশ টহল বাড়ানো হচ্ছে , হোটেল কর্তৃপক্ষকে প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে। কোনো অনিয়ম ধরা পড়লে যথার্থ জরিমানা ও কড়া ব্যবস্থা নেওয়া হবে। পর্যটকরা যাতে সুন্দর ভাবে অনুষ্ঠানে যোগ দিতে পারে , জগন্নাথ দেবের দর্শন করতে পারে তার দিকেও কড়া নজর দেওয়া হবে। পযটকদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে গুরুত্বপূর্ণ রাস্তা ও পর্যটন এলাকায় ট্রাফিক পুলিশ মোতায়ন করা হয়েছে।আমাদের আশা আগাম এই প্রস্তুতির ফলে শীতের ছুটিতে দীঘায় আগত পর্যটকেরা নিশ্চিন্তে সময় কাটাতে পারবেন।"

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের