6966504ea4ed1_IMG-20260113-WA0157
জানুয়ারী ১৩, ২০২৬ বিকাল ০৭:৩২ IST

শীতের দুপুরে বানিয়ে ফেলুন পুরভরা কিমা টমেটো

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গরম ভাতে মাংস ব্যাপারটাই যেন আবেগ। মাংসের কিমা যদিও রুটি পরোটার সঙ্গে বেশি ভাল যায়। মাংসে টমেটো বিষয়টা সাধারণ তবে টমেটোতে মাংস ব্যাপারটা হয়তো আগে কেউ ভেবে দেখেনি। এবার তেমনই বানিয়ে ফেলুন পুরভরা কিমা টমেটো।

উপকরণ -

৪টি বড় গোল টম্যাটো 
৩০০ গ্রাম মুরগি বা পাঁঠার কিমা
১টি আলু
৪ টেবিল চামচ সর্ষের তেল
২টি মাঝারি আকারের পেঁয়াজ
অল্প আদা
৮ কোয়া রসুন

প্রণালী -

প্রথমেই টমেটোগুলি মাথার দিকটি কেটে ফেলতে হবে। সম্ভব হলে অল্প একটু অংশ জো়ড়া লাগিয়ে রাখতে পারেন। তাতে আরও মজাদার দেখতে হবে পদটি। চারটি টমেটোর মাথার অংশ মুকুটের মতো কেটে নিয়ে ভাপিয়ে নিতে হবে। কিন্তু সরাসরি জলে বসিয়ে ভাপানো সম্ভব নয়। তাই ফুটন্ত জলের উপর জালি রেখে, তার উপর টমেটোগুলি বসিয়ে নিন। মিনিট দশেক ভাপানোর পর টম্যাটোগুলি সাবধানে তুলে ফেলতে হবে।

অন্য দিকে কিমা প্রস্তুত করে ফেলুন। ১টি আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিন। যাতে রান্নার পর আলু হালকা গলে গিয়ে মাখা মাখা হয়ে যায়, সে ভাবে কাটতে হবে। এ বার ৩ চামচ তেল গরম করুন কড়াইয়ে। তার মধ্যে পেঁয়াজ, আদা-রসুনের বাটা, আলু ও কিমা ছেড়ে দিন ধাপে ধাপে। একসঙ্গে কষাতে থাকুন। তেল ছাড়তে শুরু করলে নুন যোগ করে দিন।

বার ভাপিয়ে রাখা টমেটোর ভিতর থেকে রসটুকু অতি সাবধানে বার করে কড়াইয়ে কিমার উপর ঢেলে দিন। ফলে কিমাতেও টমেটোর স্বাদ যোগ হয়ে গেল, টমেটোর ভিতরটুকুও ফাঁকা হয়ে গেল। যেখানে শেষে পুরটুকু আপনি ভরতে পারবেন।

কিমা রান্না শেষ হয়ে গেলে চামচের সাহায্যে টমেটোর ভিতর অল্প অল্প করে মাংসের পুর ভরে দিন। তার উপর দিয়ে টমেটোর মুকুটের মতো ঢাকনাটি বসিয়ে দিন। এ ভাবেই চারটি টমেটোর পুর ভরার কাজ সারা হয়ে গেলে ১ চামচ তেলে ঢিমে আঁচে এক দিক একটু ভেজে নিন। ব্যাস তৈরী পুরভরা টমেটো।

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের