নিজস্ব প্রতিনিধি , নদীয়া - শীতের সকালে কিংবা সন্ধ্যাবেলায় গরম চায়ের কাপে স্বস্তি খোঁজেন মানুষ। সেই চা যদি স্বাদের পাশাপাশি শরীরের অস্বস্তি কমাতেও সহায়ক হয়, তবে আগ্রহ স্বাভাবিকভাবেই বাড়ে। নদীয়ার রানাঘাটে ঠিক তেমনই এক ব্যতিক্রমী লঙ্কা-ভেষজ চা তৈরি করে আলোচনায় এসেছেন চা বিক্রেতা। কাঁচা লঙ্কা, আদা, পুদিনা পাতা, পাতিলেবুর মিশেলে তৈরি এই চা শীতকালে সর্দি-কাশির সমস্যায় কিছুটা আরাম পাওয়ার আশায় মানুষের ভিড় টানছ এই চা দোকানে।
স্থানীয় সূত্রে জানা গেছে , ২০২১ সালে করোনা পরিস্থিতিতে হঠাৎ কাঁচা লঙ্কা,আদা দিয়ে তৈরি চায়ের চাহিদা বেড়ে যায়। ঠিক তখনই নদীয়া জেলার রানাঘাটে নোকারীতে এক চা বিক্রেতা দীপক সরকার সম্পুর্ন নিজস্ব ভাবনায় এই ধরণের চা তৈরী করেন। সেই থেকেই নানা ভেষজ চায়ের রেসিপি তৈরী করেন তিনি। প্রায় ৩০ বছর ধরে তিনি এই চা বিক্রি করছেন।

শীতকালে ঠান্ডা লাগা, সর্দি-কাশি এছাড়াও গলা খুসখুস, জমে থাকা কফ কিছুটা আরাম দেয় এই আদা চা। কাঁচা লঙ্কা চায়ের ঝাঁজ কফ বের করতে সাহায্য করে, পুদিনা পাতা শ্বাসপ্রশ্বাসে স্বস্তি আনে, আর পাতিলেবু চা শরীরে রোধ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বলে দাবি ক্রেতাদের। সবমিলিয়ে শীতকালের মরসুমে এই দোকানে ক্রেতাদের আনাগোনা চোখে পড়ার মতো।
চা পান করতে আসা স্থানীয় বাসিন্দা জয়ন্ত বাগচী বলেন, “সময় পেলেই আমি এই লঙ্কা চা খেতে আসি। স্বাদ অন্য চায়ের থেকে আলাদা। গলা খুসখুস করলে এই চা খাওয়ার পর তা অনেকটাই কমে যায়।ঠান্ডা লাগার ভাব কমে যায়। সর্দি, হাঁচি, কাশি, জ্বরের সময় এই চা বেশ স্বস্তি দেয়। এই লঙ্কা চায়ের স্বাদ অন্য সব চায়ের থেকে আলাদা।নিয়মিত খেলে শরীর হালকা থাকে বলে আমার মনে হয়"
বাড়িতে বসেই অনলাইনে যাচাই করুন স্ট্যাটাস
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
জিও আর এয়ারটেল গ্রাহকদের জন্য এসেছে বিশেষ ব্যবস্থা
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের