6908c91a352e6_IMG-20251103-WA0277
নভেম্বর ০৩, ২০২৫ রাত ০৮:৫৫ IST

শীতের সন্ধ্যায় হয়ে যাক গন্ধরাজ চিকেন সসেজ

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চিকেনের ফ্রায়েড আইটেম মানেই জিভে জল আসতে বাধ্য। চিকেন দিয়ে বানানো যায় নানারকমের স্ন্যাকস। তার মধ্যে অন্যতম চিকেন সসেজ। বিশেষত ইংলিশ ব্রেকফাস্টের মধ্যেই পড়ে এটি। যদিও বাঙালিদের এই ফ্রায়েড আইটেম এখন ভীষণই পছন্দের। এবার সেই পদেই যোগ হবে গন্ধরাজ লেবু। বানিয়ে ফেলুন গন্ধরাজ চিকেন সসেজ।

উপকরণ:

৫০০ গ্ৰাম হাড় ছাড়া মুরগির মাংস
৬ টেবিল চামচ ময়দা
৬ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
১ টি ডিম
২ টি গন্ধরাজ লেবু
১৫ টি গন্ধরাজ লেবুর পাতা
১ টি কাশ্মীরি লঙ্কা
৫ টি শুকনো লঙ্কা
১/২ কাপ নারকেল কোরানো
১/২ কাপ কোরানো গাজর
২ টেবিল চামচ রসুন বাটা
১/২ টেবিল চামচ আদা বাটা
৬ টেবিল চামচ পোস্ত বাটা
গোলমরিচ গুঁড়ো
৪ টি কাঁচালঙ্কা
পরিমাণ মতো নুন
কয়েক ফোঁটা সাদা তেল
অ্যালুমিনিয়াম ফয়েল
বরফের টুকরো

রন্ধন প্রণালী -

কাশ্মীরি লঙ্কা ও শুকনো লঙ্কা পাতলা পাতলা টুকরো করে কেটে শুকনো খোলায় নেড়ে চিলি ফ্লেক্স বানিয়ে নিন। গোলমরিচ ও পোস্ত অল্প জলে ভিজিয়ে রাখতে হবে। মাংস ছোট টুকরো করে কেটে নিতে হবে। মিক্সির জারে মাংসের টুকরো নিয়ে, তার মধ্যে একটি ডিম ফাটিয়ে দিয়ে দিন। এ বার ওর মধ্যে কাঁচালঙ্কা, গন্ধরাজ লেবুর পাতা, আদা, রসুন বাটা, ভেজানো গোলমরিচ ও পোস্ত, কোরানো নারকেল ও গ্ৰেড করা গাজর দিয়ে, পেস্ট বানিয়ে নিতে হবে। এক বারে সম্ভব না হলে কয়েক বারে বেটে নিন।

একটি পাত্রে বেটে নেওয়া মুরগির মাংস নিয়ে তার মধ্যে নুন, ১ টি গন্ধরাজ লেবুর রস, চিলি ফ্লেক্স ও অল্প অল্প করে ময়দা ও কর্নফ্লাওয়ার মিশিয়ে মেখে নিতে হবে। দু’হাতে কয়েক ফোঁটা তেল মাখিয়ে নিয়ে বাটা মাংস থেকে ছোট ছোট টুকরো কেটে অ্যালুমিনিয়াম ফয়েলে রাখুন। তার পরে লজেন্স এর মোড়কের মতো করে মুড়ে দু দিক খুব ভালো করে পেঁচিয়ে দিতে হবে। যাতে ভিতরে হাওয়া না ঢোকে।

উনুন জ্বালিয়ে, একটি ঢাকনা দেওয়া পাত্রে অর্ধেক অংশ জল ভরে, ঢাকা বন্ধ করে জল গরম হতে দিতে হবে। জল ফুটতে শুরু করলে তার মধ্যে, ফয়েল সমেত মাংস দিয়ে ঢাকা দিয়ে, ১৫ থেকে ২০ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিন। তার পরে আঁচ বন্ধ করুন।

একটি পাত্রে বরফের টুকরো নিয়ে, ফয়েলে মোড়ানো সসেজ তার মধ্যে ঢেলে দিন। যাতে খুব ভাল ভাবে ঠান্ডা হয়ে যায়। সম্পূর্ণ ঠান্ডা হলে এগুলো ফয়েল থেকে খুলে পছন্দমতো আকারে কেটে পরিবেশন করুন।

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের