নিজস্ব প্রতিনিধি , মালদহ - অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফি সহ সেমিস্টার ফি। যে কারণ বসত যোগ্যতা থাকা সত্ত্বেও সমস্যায় পড়তে হচ্ছে নিম্নবিত্ত পড়িয়েদের। যার জেরে সোমবার বিশ্ববিদ্যালয়ের গেট আটকে তুমুল বিক্ষোভে সরব হন তারা।
সূত্রের খবর , যত দিন যাচ্ছে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ফি সহ সেমিস্টার ফি। ২০২৩ - ২৪ শিক্ষাবর্ষে কলা বিভাগে ভর্তি ফি ছিল ২৩০০ টাকা। যা এবছর বাড়িয়ে করা হয় ৪৮২০ টাকা। বিজ্ঞান বিভাগে ফি ৩৭২০ টাকা থেকে বেড়ে হয় ৬৮২০ টাকা। এই অতিরিক্ত ফি বৃদ্ধির ফলে নিম্নবিত্ত সহ মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরা মারাত্মক সমস্যায় পড়েছেন। যোগ্যতা থাকা সত্ত্বেও টাকার জন্যে ভর্তি হতে পারছেননা তারা বিশ্ববিদ্যালয়ে। যার জেরে সোমবার বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে তীব্র বিক্ষোভে সামিল হন তারা।
এদিন ছাত্রছাত্রীরা দাবি করেন , মাস দুয়েক আগে বেশি পরিমান ফি এর বিষয়টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে জানানো হয়। তিনি আস্বাস দেন আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হবে। কিন্তু সমস্যার সমাধান না করে হঠাৎ করেই ভর্তি নোটিশ প্রকাশ করা হয়। তাই তারা বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে সোমবার আন্দোলনে নামেন। অভিযোগ , এরপর আন্দোলন শুরুর পর থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানা রকম ভয় দেখাতে শুরু করে তাদের। এই "থ্রেট কালচার" এর বিরুদ্ধেও তারা সোচ্চার হন।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ডিন সাধন কুমার সাহা জানান , ''ভর্তি ফি বৃদ্ধির কারণে কিছু ছাত্রছাত্রী সমস্যায় পড়েছেন। আমাদের জানিয়েছেন তারা বিষয়টি। তাদের দাবির সঙ্গে আমিও সহমত। তবে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগটা আমি অস্বীকার করছি।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের