নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - টানা তিন মাস ধরে লাগাতার বৃষ্টি। সঙ্গে একের পর এক নিম্নচাপ।তার জেরেই চরম বিপর্যস্ত বাঁকুড়ার দক্ষিণাংশ। চলতি বছরে আগের সব রেকর্ড ভেঙে বৃষ্টির নতুন রেকর্ড তৈরি হয়েছে। ফলে জেলার একাধিক গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু জলের তলায় চলে গিয়ে যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে।
সূত্রের খবর, সবচেয়ে বিপদজনক অবস্থা তৈরি হয়েছে শিলাবতী নদীর ধারে। অতিবৃষ্টির কারণে নদীর জলস্তর দ্রুত বেড়ে যাওয়ায় নদীর ওপর নির্মিত একাধিক সেতু কার্যত ডুবে গিয়েছে। শুক্রবার থেকে লক্ষীসাগর বাঁকুড়া ভায়া হাড়মাসড়া রোডের উপর সিমলাপালের পাথরডাঙ্গা কজওয়ে সম্পূর্ণ জলের তলায় চলে যায়। এর ফলে ওই রুটে যানবাহন চলাচল একেবারেই বন্ধ হয়ে পড়েছে।

পাশাপাশি, বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর শিলাবতী নদীর সিমলাপাল সেতুতে নদীর জল প্রায় ছুঁয়ে ফেলেছে। অন্যদিকে, জড়িষ্যা সংলগ্ন খালের সেতুর উপর দিয়ে জল বইতে শুরু করায় খাতড়া সিমলাপাল ভায়া লক্ষীসাগর রুটেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিরাপত্তার স্বার্থে প্রশাসন ওইসব সেতু দিয়ে যাতায়াত আপাতত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে।
সিমলাপালের স্থানীয় বাসিন্দা ফরিদ খান ক্ষোভ প্রকাশ করে বলেন,”প্রতিবার বৃষ্টির সময়ই এই রাস্তাগুলো জলের তলায় চলে যায়। কিন্তু এবারে পরিস্থিতি অনেক বেশি খারাপ। যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।প্রতিদিনের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরও চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে।”

জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। নদীর জল নামলেই দ্রুত সেতুগুলির অবস্থা খতিয়ে দেখা হবে। প্রয়োজন হলে বিকল্প যোগাযোগের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন প্রশাসনিক কর্তারা।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের