69e8ad9143842_WhatsApp Image 2026-04-22 at 16.42.18
এপ্রিল ২৩, ২০২৬ সকাল ০৭:৩৯ IST

সহজ ঘরোয়া রেসিপিতে ঝাল-মশলার নতুন স্বাদ, তাড়াতাড়ি তৈরি করে ফেলুন পটল আলুর দোপেঁয়াজা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রোজকার রান্নায় পটল আর আলু থাকলে একই রকম স্বাদের পদ আমরা বাড়িতে বানাই। তাই এবার এই দুই উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন একেবারে ভিন্নধর্মী একটি পদ। একেবারে সহজ মশলায় তৈরি হবে দারুণ ঝাল-মশলাদার পটল আলুর দোপেঁয়াজা। রাতে রুটির সঙ্গে এই সবজির রেসিপি অনায়াসেই এনে দেবে এক অপূর্ব স্বাদ।

উপকরণ - পটল ৮-১০টি, আলু ২টি, পেঁয়াজ কুচি ২টি, স্লাইস পেঁয়াজ ১ টি, টমেটো কুচি ১টি, আদা-রসুন বাটা ১ চা চামচ, কাঁচালঙ্কা চেরা ২টি, হলুদ গুঁড়ো আধ চা চামচ, লঙ্কা গুঁড়ো  ১ চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, গরম মশলা গুঁড়ো আধ চা চামচ, লবণ স্বাদমতো, চিনি আধ চা চামচ সরষের তেল ২-৩ টেবিল চামচ

কীভাবে বানাবেন ?

প্রথমে পটল আর আলু ভালো করে ধুয়ে নেবেন। এরপর পটলের খোসা হালকা ছাড়িয়ে মাঝখানটা চিরে নিতে পারেন। আর আলুগুলি চৌকো করে কেটে নুন আর হলুদ মাখিয়ে নেবেন। তারপর আলাদা করে কড়াইয়ে তেল বসিয়ে হালকা ভেজে তুলে রাখুন। অন্য একটি কড়াইয়ে সরষের তেল গরম করে প্রথমে পটলগুলো ভেজে নিন।

এরপর একই কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। তারপর আদা-রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। ভাজাগুলির সঙ্গে স্লাইস করে রাখা পেঁয়াজটাও মিশিয়ে দেবেন। এবারে টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মশলা ভালোভাবে কষাতে থাকুন। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে।

তারপর ভাজা আলু আর পটল দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিন। তারপর অল্প জল দিয়ে ঢেকে দিন। আর মাঝারি আঁচে রান্না করুন যতক্ষণ না সবজি নরম হয়। শেষে গরম মশলা, কাঁচালঙ্কা আর সামান্য চিনি ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবেন। তারপর রাতে গরম রুটির সঙ্গে পরিবেশন করুন পটল আলুর দোপেঁয়াজা।

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

সন্ধ্যার জলখাবারে নতুন চমক , একবার বানালেই বারবার খেতে চাইবেন চিকেন কিমা ব্রেড রোল
জুলাই ২৫, ২০২৬

অল্প উপকরণে বাড়িতেই তৈরি করুন মুখরোচক স্ন্যাকস

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের