নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে সহপাঠীকে খুনের ঘটনায় নড়েচড়ে বসল পুলিশ। শুক্রবার দুপুরের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর পুলিশের জালে অভিযুক্ত রানা সিং। রাতে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করা হয় রানাকে।
সূত্রের খবর, শুক্রবার দুপুরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে একাদশ শ্রেণির ছাত্র মনোজিৎ যাদবকে ছুরি দিয়ে খুনের অভিযোগ ওঠে তারই সহপাঠী রানা সিংয়ের বিরুদ্ধে। জানা গেছে, দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। তবে সেই বিবাদ যে খুন পর্যন্ত গড়াবে তা আঁচ করতে পারেননি কেউই। খুনের পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত রানা।
এরপরেই শহর ছেড়ে বিহারের বেগুসরাইয়ে পালানোর পরিকল্পনা করে সে। প্রথমে সড়কপথে হাওড়া স্টেশনে পৌঁছায়। সেখান থেকে ট্রেনে ভিনরাজ্যে পালানোর ছক ছিল। কিন্তু তার আগেই ভেস্তে যায় সবকিছু। গোপন সূত্রে খবর পেয়ে, দক্ষিণেশ্বর ও বরানগর থানার পুলিশ শুক্রবার রাতে হাওড়া স্টেশনে হানা দেয়। সেখান থেকেই অভিযুক্ত রানা সিংকে গ্রেফতার করে পুলিশ। শনিবার ধৃতকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। এরপর দক্ষিণেশ্বর থানার পক্ষ থেকে বিচারকের কাছে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের