নিজস্ব প্রতিনিধি , নদীয়া - সই জালিয়াতি ও কোটি টাকার দুর্নীতির অভিযোগ ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরে। বিজেপি পঞ্চায়েত সদস্যার সই নকল করে কোটি টাকার জমির পাট্টা বিক্রির অভিযোগ উঠলো তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্তের গ্রেফতারের দাবিতে শান্তিপুর থানার সামনে ঘণ্টার পর ঘণ্টা অবস্থান বিক্ষোভে বিজেপি।
সূত্রের খবর, নদীয়ার শান্তিপুর ফুলিয়ায় টাউনশিপ পঞ্চায়েত এলাকায় তীব্র উত্তেজনা। অভিযোগ, বিজেপির পঞ্চায়েত সদস্যা ডোনা বসাকের সই নকল করে কোটি টাকার জমির পাট্টা বেআইনি ভাবে বিক্রি করেছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য বিলাস রায়। বিষয়টি সামনে আসতেই ডোনা বসাক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ দায়ের করার পরেও পুলিশ কোনও পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
রবিবার সকালে শান্তিপুর থানার সামনে জড়ো হয়ে তৃণমূল নেতার অবিলম্বে গ্রেফতারের দাবিতে শুরু হয় তাদের অবস্থান বিক্ষোভ। হাতে প্ল্যাকার্ড, মুখে 'চোর চোর' স্লোগান, ঘণ্টার পর ঘণ্টা চলে এই প্রতিবাদ। অভিযোগকারী বিজেপি পঞ্চায়েত সদস্যা ডোনা বসাকের দাবি, ' SDRO সহ সমস্ত জায়গায় FIR কপি নিয়ে চিঠি করেছি কিন্তু তার পরেও তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়নি। সে নিজের মুখে শিকার করার পরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।'
বিজেপি পঞ্চায়েত সদস্যার অভিযোগ, ' তৃণমূলের কেউ কিছু করলে তখন পুলিশ কোনো ব্যবস্থা নেবে না। আর বিজেপির কেউ কিছু করলেই তখন দোষ হয়ে যায়। যতক্ষণ না পর্যন্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করছে আমরা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবো।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের