নিজস্ব প্রতিনিধি , সিকিম - ফের ধস নামলো বাংলা সিকিম লাইফলাইনে। বন্ধ হল সাধারণ মানুষের স্বাভাবিক যাতায়াত। টানা বৃষ্টির জেরে সোমবার সকালে সিংতাম আর গ্যাংটকের মাঝের ২০ মাইল এলাকায় ব্যাপক ধস নামে। এই ধসের ফলে দেশের লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
সূত্রের খবর , শিলিগুড়ি থেকে গ্যাংটক অভিমুখে আসা বহু পর্যটক সহ সাধারণ মানুষ মাঝপথেই আটকে পড়েছেন। ঘণ্টার পর ঘণ্টা রাস্তা বন্ধ থাকায় গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়েছে। যাদের গ্যাংটকে প্রবেশ করার কথা ছিল , তাদের ঘুরপথে রোরোথাং হয়ে রংপো দিয়ে যাতায়াত করতে হচ্ছে। তবে বিকল্প রাস্তায় প্রচুর যানজট দেখা দিয়েছে।
স্থানীয় প্রশাসন সহ সীমান্ত সড়ক সংস্থা (BRO)-এর কর্মীরা ইতিমধ্যেই ধস সরানোর কাজ শুরু করেছেন। তারা জানান আবহাওয়া অনুকূলে থাকলে আজ দিনভর কাজ চালিয়ে রাস্তা আংশিক চালু করা সম্ভব হবে। তবে টানা বৃষ্টির কারণে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত, সিকিমে বর্ষাকালে প্রায়ই ধসের কারণে জাতীয় সড়ক ১০ বন্ধ হয়ে পড়ে। এতে শুধু পর্যটক নয় সাধারণ মানুষ , ব্যবসায়ী এবং প্রয়োজনীয় সামগ্রী বহনকারী গাড়ির উপরও বিরাট প্রভাব পড়ে। এই ধসের ফলে ফের বিপাকে পড়ল সিকিমবাসী ও পর্যটন শিল্প।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের