নিজস্ব প্রতিনিধি , নদীয়া - আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরই শহরাঞ্চল জুড়ে জনসংযোগে নামলেন এবারের বাম শিবিরের প্রার্থী স্বর্ণেন্দু সিংহ। একদা শাসকদলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই কেন্দ্রে লাল পতাকা কাঁধে তুলে ভোটযুদ্ধে ঝাঁপ দিলেন তিনি। তীর্থনগরীর রাজনীতিতে ইতিমধ্যেই বেড়েছে তৎপরতা।
স্থানীয় সূত্রে খবর, নবদ্বীপ বিধানসভা এলাকা দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের দখলে। টানা ৫ বার এই কেন্দ্র থেকে জয়ের ধারা বজায় রেখেছেন নন্দ সাহা। এবারেও ঘাসফুল শিবির তাঁর ওপরই আস্থা রেখেছে। তবে প্রতিপক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বামেরা। সেই উদ্দেশ্যেই বুধবার সকাল থেকে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে এলাকাজুড়ে ঘুরলেন প্রার্থী। মানুষের দোরগোড়ায় পৌঁছে সমর্থন চাওয়ার পাশাপাশি নিজেদের উন্নয়নের রূপরেখাও তুলে ধরছেন তাঁরা।

স্বর্ণেন্দু সিংহ জানান, '১৯৭৭ সালে বামফ্রন্ট সরকার গঠনের পর থেকেই সাধারণ মানুষের স্বার্থ রক্ষাই ছিল প্রধান লক্ষ্য। ভূমি সংস্কার থেকে শুরু করে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। আগামী দিনে সরকার গঠন হলে যুবসমাজের শিক্ষা, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং নারীদের মর্যাদা নিশ্চিত করাই হবে অগ্রাধিকার। সবমিলিয়ে স্বনির্ভর রাজ্য গড়াই আমাদের মূল উদ্দেশ্য'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের