নিজস্ব প্রতিনিধি ,মালদহ - রাজ্যজুড়ে চলছে SIR প্রক্রিয়া।ফর্ম পূরণের জন্য বহু মানুষের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।তবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বেশিরভাগ গ্রামীণ মানুষদের। তাই বিনামূল্যে ফর্ম পূরণ করতে ব্যস্ত পঞ্চায়েত সদস্য। পঞ্চায়েত সদস্যের এই পরিষেবা পেয়ে খুশি এলাকার মানুষজন।
স্থানীয় সূত্রের খবর , SIR ফর্ম পূরণ করার জন্য হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ধুমসাডাঙ্গা গ্রামে নেই কোনও শিক্ষিত মানুষ।এই গ্রামে প্রায় দুই শতাধিক পরিবারের বসবাস।হতদরিদ্র পরিবারগুলোর নুন আনতে পান্তা ফুরায় অবস্থা।কেউ ভিন রাজ্যে আবার কেউ এলাকায় দিনমজুরি করে সংসার চালান।অর্থাভাবে ছেলেমেয়েদের পড়াশোনা করাতে পারেন না।তাই এই গ্রামের ফর্ম পূরণ করার জন্য একমাত্র ভরসা গ্রাম পঞ্চায়েত সদস্য। কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বিজয় মিশ্র হরিশ্চন্দ্রপুর এলাকার একমাত্র শিক্ষিত যুবক। তিনি মোট ৭৫০ টি SIR ফর্ম একাই পূরণ করছেন। তাতে গ্রামের বহু মানুষ স্বস্তি লাভ করেছে।
হরিশ্চন্দ্রপুর এলাকার পঞ্চায়েত সদস্য বিজয় মিশর জানিয়েছেন ,"এই গ্রামে শিক্ষিত বলতে আমি একাই।তাই ফর্ম পূরণ করার শুরুর দিন সকাল থেকে থেকে রাত অবধি কখনো বাড়ি গিয়ে ,আবার কখনো নিজের বাড়িতে থেকে মোট ৭৫০ জন মানুষের ফর্ম ফিল আপ করেছি।পেটের দায়ে এখানে মানুষ পড়াশোনা করতে পারে না,তাই তাদের পাশে দাঁড়িয়েছি ।এখানের ছেলে - মেয়েদের পড়াশোনার জন্যেও উদ্যোগ নিয়েছি তবে একার পক্ষে সব দিক সামলে উঠতে পারছি না।"
ধুমসাডাঙ্গা গ্রামের এক বাসিন্দা চঞ্চলা দাস জানিয়েছেন,"আমাদের গ্রামে যেহেতু পড়াশোনা নেই তাই এই পঞ্চায়েত সদস্যই আমাদের ভরসা। আমার একটা ছেলে ও দুটো মেয়ে রয়েছে ,গরিব হওয়ার কারণে কোনো সন্তানই পড়াশোনা শিখতে পারেনি।পড়াশোনা করতে গেলে অনেক টাকার দরকার তাই পড়ানো সম্ভব নয়।তাই সবাই মূর্খ থেকে গেছে।কিন্তু এই মেম্বার আমাদের জন্য জানে-পরাণে করছে।"
ধুমসাডাঙ্গা গ্রামের আরও এক বাসিন্দা নন্দ রবি দাস জানিয়েছেন,"মেম্বারই আমাদের একমাত্র ভরসা। গ্রামের কোনো মানুষ পড়ালেখা না জানায় তিনি সকাল থেকে রাত অবধি আমাদের ফর্ম পূরণে ব্যস্ত।শুধু তাই নয় গ্রামের যে কোনো কাজেই আমরা মেম্বারকে ভরসা করি,তিনি আমাদের সব সমস্যায় ঝাঁপিয়ে পরেন।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের