নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - বিদ্যালয়ের ছুটি হয়ে গেলেও বেরোতে পারলেন না এক শিক্ষিকা। গেটে তালা ঝুলে থাকায় প্রায় এক ঘণ্টা স্কুলের ভিতরেই আটকে থাকার অভিযোগ উঠলো। পরে অভিভাবকদের তৎপরতায় তাকে বের করে আনা হয়। যদিও প্রধান শিক্ষক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কাঁকসার পানাগড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, পানাগড় বাজার হিন্দি হাইস্কুলের মর্নিং সেশনের শিক্ষিকা কৃষ্ণ বর্মন ছুটি শেষে বিদ্যালয় থেকে বের হতে গিয়ে দেখেন, প্রধান গেটে তালা ঝুলছে। তিনি বিদ্যালয়ের কর্মীদের ডাকাডাকি করলেও কোনও সাড়া পাননি। পরে আশপাশের বাসিন্দা সহ কয়েকজন অভিভাবককে ফোনে বিষয়টি জানালে তারা স্কুলে পৌঁছে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। এরপর গেট খুলে শিক্ষিকাকে বের করে আনা হয়। সম্প্রতি বিদ্যালয়ে নির্ধারিত সময় মেনে গেটে তালা লাগানোর নিয়ম চালু করেছেন প্রধান শিক্ষক। এর জেরেই তিনি বিদ্যালয়ের ভিতরে আটকে পড়েন বলে অভিযোগ। পাশাপাশি প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তুলেছেন তিনি। অন্যদিকে, ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ে পৌঁছান কয়েকজন স্থানীয় বিজেপি কর্মী সমর্থক। তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। পরে পুলিশ, অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনা প্রসঙ্গে স্কুলের শিক্ষিকা শাশ্বতী মল্লিকের বক্তব্য,'বাচ্ছারা যাতে বেরোতে না পারে সেই জন্য হঠাৎ মেন গেটে তালা লাগিয়ে রাখা শুরু করা হয়েছে। স্কুলকে ম্যানেজ করার জন্যই নাকি প্রধান শিক্ষকের এই সিদ্ধান্ত। ম্যাডাম দীর্ঘক্ষণ ভিতরে আটকে ছিলেন। কেউ সেটা খেয়ালই করেনি। পরে সবাই মিলে এসে তাকে উদ্ধার করা হয়'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের