নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি- শিক্ষকদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে উত্তাল রামরাইবাড়ী উচ্চ বিদ্যালয়। নিজেদের প্রিয় দুই শিক্ষকের হঠাৎ বদলির সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে , মঙ্গলবারই প্রথম তারা পথ অবরোধ করে প্রতিবাদ জানায়। কিন্তু কর্তৃপক্ষের তরফে কোনো সুরাহা না মেলায়, বুধবার সকাল থেকেই আবারো বিদ্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে আন্দোলনে নামে ছাত্রছাত্রীরা।তাদের দাবি স্পষ্ট -“ আমরা আমাদের শিক্ষকদের বদলি হতে দেব না।”

বিদ্যালয় চত্বরে শুরু হয় বিক্ষোভ। হাতে পোস্টার, স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা স্কুল এলাকা। সকাল থেকেই জমে যায় উৎসাহী অভিভাবক ও স্থানীয় মানুষের ভিড়। অভিযোগ, আন্দোলন থামাতে ঘটনাস্থলে পৌঁছায় বাইখোড়া থানার পুলিশ। শুরুতে পুলিশের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের ধমকানো হয়, আন্দোলন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। কিন্তু আন্দোলনকারীরা তাতে রাজি না হয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন।

এরপর হঠাৎই পরিস্থিতি ঘোর নেয় অন্যদিকে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, থানার ওসি বিষ্ণু চন্দ্র দাসের নির্দেশে কর্তব্যরত এ এস আই মরন বৈদ্য ও অন্যান্য পুলিশকর্মীরা বিদ্যালয়ে প্রবেশ করে ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ শুরু করেন। চিৎকারে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ, আতঙ্কে অনেকেই এদিক-ওদিক ছুটতে থাকে।

এই লাঠিচার্জে গুরুতর আহত হয় অন্তত ১২ জনেরও বেশি ছাত্রছাত্রী। কেউ মাথায়, কেউ হাতে, কেউ আবার পিঠে আঘাত পেয়েছে বলে জানা গেছে। আহতদের দ্রুত রামরাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন।

অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা পুলিশের এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। বিদ্যালয়ের ভিতরে ঢুকে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ, এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে গোটা এলাকা।

এদিকে, স্থানীয় মানুষজন এবং অভিভাবকরা ইতিমধ্যেই রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের দাবি, বাইখোড়া থানার ওসি বিষ্ণু চন্দ্র দাস এবং এ এস আই মরন বৈদ্যের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের