নিজস্ব প্রতিনিধি , হুগলী - সিঙ্গুরে শুক্রবার পালিত হয় শহীদ রাজকুমার ভূলের মৃত্যুবার্ষিকী। ২০০৬ সালের ২৬ সেপ্টেম্বর সিঙ্গুর আন্দোলনের সময় পুলিশের অত্যাচারে আহত হয়ে মৃত্যু হয়েছিল রাজকুমার ভূলের। প্রতিবছর এই দিনে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তাকে স্মরণ করা হয়।
সূত্রের খবর, ২০০৬ সালের সেপ্টেম্বর মাসে সিঙ্গুরের জমি অধিগ্রহণের সময় সিপিএম সরকারের পুলিশের অত্যাচারের শিকার হন আন্দোলনকারীরা। সেই ঘটনার অত্যাচার সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করেন রাজকুমার ভূল। সেদিনের পর থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে প্রতিবছর এই দিনটিকে শহীদ স্মরণ করে পালন করে।
শুক্রবার সিঙ্গুর বাজেমেলিয়া উজ্জ্বল সংঘের সামনে শহীদ রাজকুমার ভূলের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, হরিপালের বিধায়ক ডাঃ করবী মান্না, সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ এবং অসংখ্য কর্মী ও সমর্থক।

দিনটির প্রাসঙ্গিকতা তুলে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না জানান, ' আজকের দিনটি আমাদের জন্য খুবই দুঃখের বেদনাদায়ক দিন। ২০০৬ সালে আজকের দিনে বাম আমলে যখন বিডিও অফিস ঘেরাও হয় তখন পুলিশেরা নির্মমভাবে কৃষকদের ওপর লাঠিচার্জ করে। মাননীয়া মুখ্যমন্ত্রীকে হুগলী সেতু থেকে ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয়। সেই ঘটনার পরের দিন রাজকুমার ভূলের মৃতদেহ উদ্ধার হয়। তাই যতদিন চন্দ্র - সূর্য আছে এই দিনটিকে স্মরণে রেখে আমাদের এই কর্মসূচি চলবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের