নিজস্ব প্রতিনিধি , হুগলী - বাংলায় বিজেপির সাংগঠনিক দুর্বলতা ফের প্রকাশ্যে চলে এল নরেন্দ্র মোদির সিঙ্গুর সভামঞ্চে। প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে রাজ্য বিজেপির জোর প্রচার, মাঠ ভরানোর দাবি তৃণমূলের। আর সবকিছুর মাঝেই হঠাৎ ঘটল আশ্চর্যকর ঘটনা। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা।
সিঙ্গুরের সভামঞ্চে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উঠছেন, ঠিক সেই মুহূর্তেই আচমকা বেজে ওঠে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়-২’ কর্মসূচির প্রচার গান। কয়েক সেকেন্ডের মধ্যেই বিষয়টি বুঝে গান বন্ধ করে দেওয়া হলেও, ততক্ষণে বার্তা পৌঁছে গিয়েছে রাজনৈতিক মহলে।
আর এই ঘটনাকে ঘিরে তৃণমূলের দাবি, বাংলায় নিজেদের সংগঠন গড়ে তুলতে ব্যর্থ বিজেপি সভা ভরাতে ‘ধার করা’ কর্মী-সমর্থকের উপর নির্ভর করছে। সেই কারণেই দলীয় কর্মসূচির মঞ্চে এমন বিভ্রাট ঘটেছে। অন্যদিকে, বিজেপির অন্দরেও এই নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে। এত বড় মাপের সভায় এমন ভুলে দলের রাজ্য নেতৃত্বের প্রস্তুতি ও সংগঠনের ভিত নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের