নিজস্ব প্রতিনিধি , হুগলী - সিঙ্গুরের হতাশা মুছে এবার সুগন্ধ্যায় স্বপ্নপূরণ। সুগন্ধ্যায় গড়ে উঠতে চলেছে নতুন ইলেকট্রিক চার চাকার গাড়ির কারখানা। শনিবার এক অনুষ্ঠানে এই কথা ঘোষণা করেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। একইসঙ্গে এদিন, উদ্বোধন হয়েছে স্থানীয় সংস্থা ‘সাইনাসোরের' নতুন ইলেকট্রিক থ্রি হুইলার ‘টিফোজের'।
সূত্রের খবর, বাম আমলে ন্যানো কারখানার ব্যর্থতার ক্ষতিপূরণ হতে চলেছে খুব শীঘ্রই। হুগলীর সুগন্ধ্যার স্থানীয় সংস্থা সাইনাসোরের হাত ধরে এবার বাজারে আসতে চলেছে ইলেকট্রিক চার চাকার গাড়ি। শীঘ্রই হুগলীর সুগন্ধ্যায় চালু হতে চলেছে নতুন ইলেকট্রিক চার চাকার গাড়ির কারখানা। এই প্রসঙ্গে অনুষ্ঠানের মঞ্চ থেকে কুণাল ঘোষ বলেন, ' বাংলা ও বাঙালির শিল্প আরও একবার প্রমাণিত হল। এই নতুন প্রকল্পের ফলে যে শুধু অর্থনৈতিক মানচিত্রই বদলাবে তা নয়, এলাকার বহু বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ হবে। সব থেকে বড় বিষয় হল এই কোম্পানির যাবতীয় সবটাই এখানেই তৈরি হবে। বাইরের কোথাও থেকে আনতে হবে না কারোর ওপর ভরসা করতে হবে না।'

কুণাল ঘোষের কথায়, 'ন্যানো কারখানা না হওয়ার আক্ষেপ এবার মিটবে। রাজ্য সরকার এই প্রকল্পে সর্বতোভাবে সহায়তা করবে।' পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের জানুয়ারিতে বাজারে আসবে প্রথম ইলেকট্রিক চার চাকার গাড়ি।
উল্লেখ, সাইনাসোর ইতিমধ্যেই বিএলডিসি ফ্যান তৈরি করে বাজারে সাফল্য পেয়েছে। এদিন সংস্থার নতুন ইলেকট্রিক থ্রি হুইলার ‘টিফোজ’-এরও আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়। কোম্পানির অন্যতম মুখ সম্রাজ্ঞী ঘোষ জানান, 'বাজারে বিদ্যমান থ্রি হুইলারের তুলনায় অনেক কম দামে এটি পাওয়া যাবে। আধুনিক ডিজাইন, সাশ্রয়ী দাম এবং দীর্ঘস্থায়ী চার্জিং এই তিন বৈশিষ্ট্যকে সামনে রেখেই বাজার কাঁপাতে আসছে নতুন এই থ্রি হুইলার।'
সংস্থার তরফে আরও জানানো হয়, ' আমরা সম্পূর্ণ ভাবে মধ্যবিত্তের কথা মাথায় রেখেই চারচাকার ইলেকট্রিক গাড়ির দাম রাখা হবে। ৫০ হাজার থেকে ১ লক্ষের মধ্যে যাতে গাড়ির দামটা রাখা যায় সেই দিকেই আমরা লক্ষ্য রাখছি। যেহেতু গাড়ির সমস্তটাই এখানে বানানো হবে। তিন চাকার থেকে এই চার চাকা গাড়ির চার্জিং টেকনোলজি আরও উন্নত করা হবে যাতে অন্তত ১৮ ঘণ্টা পর্যন্ত চলতে পারে। পাশাপাশি, প্রতিটি গাড়িই সরকারি সার্টিফিকেট নিয়ে গুণগত মান পরীক্ষার পর বাজারে ছাড়া হবে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের