নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - SIR আবহে একদিকে যখন রাজ্যে একের পর এক BLO দের হুঁশিয়ারির ঘটনা ঘটছে, তখন প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে যাওয়ার পথে আক্রান্ত হলেন বিজেপির BLA সদস্যরা। ১ নম্বর ব্লকে এই ধরনের চাঞ্চল্যকর অভিযোগ তুলছে BLA সদস্য। তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ গেরুয়া শিবিরের। ঘটনায় কমপক্ষে সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সূত্রের খবর, বাংলায় SIR শুরু হওয়ার পর থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে প্রশিক্ষণ শিবির। সোমবার কোচবিহারের ১ নম্বর ব্লকের বিডিও অফিসে বিএলএ সদস্যদের জন্যও একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। বিজেপির একাধিক BLA সদস্য সেখানে যোগদান করতে যাচ্ছিলেন। অভিযোগ, শিবিরে পৌঁছনোর আগেই তাঁদের উপর চড়াও হয় তৃণমূলের কর্মীরা। লাঠি ও বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে।
বিজেপি সূত্রে জানা যায়, এই ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন, তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আহতদের কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, 'প্রশিক্ষণ শিবির প্রশাসনের উদ্যোগে হলেও, তৃণমূলের আশীর্বাদপুষ্ট দুষ্কৃতীরা বিজেপি সদস্যদের প্রবেশ করতে দেয়নি। এমনকি বিডিও অফিস কর্তৃপক্ষও পুলিশকে খবর দেয়নি।' বিজেপির পক্ষ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অপরিদকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। তাদের বক্তব্য, বিজেপি নিজেদের সাংগঠনিক দুর্বলতা ঢাকতেই নাটক সাজাচ্ছে। প্রশাসনের ডাকা প্রশিক্ষণ শিবিরে তাদের কেউ যোগ দিতে পারেনি বলেই এই অভিযোগ। কোনরকম কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিডিও অফিস চত্বরে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের