নিজস্ব প্রতিনিধি , মালদহ - বাংলাদেশ সীমান্তে ফের ধরা পড়ল দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী। বৈষ্ণবনগর এলাকায় দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদে জানতে পারে তারা বাংলাদেশি নাগরিক। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, রাজ্যে SIR শুরু হওয়ার পর থেকে সীমান্তে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে পুলিশের জালে। আর তাদের কারোর কাছেই বৈধ নথিপত্র ছিল না। এবার বাংলদেশে পালাতে গিয়ে ফের পুলিশের জালে দুই অনুপ্রবেশকারী। ধৃত দুজনের নাম তাজেল হোসেন এবং মহম্মদ মোমিন। শনিবার রাতে বৈষ্ণবনগর থানার কাছে ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় তাদের ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় থানায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে প্রথমে নিজেদের এদেশের নাগরিক বলে দাবি করলেও কোনও বৈধ নথি দেখাতে পারেননি তারা। পরে জেরার মুখে দু’জন জানান, তাদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনোহরপুর গ্রামে। এবার প্রশ্ন উঠছে তারা ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন? নাকি SIR প্রক্রিয়ার আতঙ্কে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল? এসব বিষয়ে এখন খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের রবিবার মালদহ জেলা আদালতে তোলা হয়েছে। তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলেই পুলিশ জানিয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের