নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - SIR প্রক্রিয়া শুরু হতেই রাজ্যজুড়ে যখন আতঙ্কের পরিবেশ ঠিক সেই সময়ই পূর্বস্থলীতে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। একটি জলাশয় থেকে বান্ডিল বান্ডিল আধার কার্ড উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনায় তীব্র কৌতূহল ও উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায়।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী দু নম্বর ব্লকের পিলা পঞ্চায়েতের ললিতপুর এলাকায়। বুধবার সকালে স্থানীয় কয়েকজন জলাশয়ের পানা পরিষ্কারের কাজ করছিলেন। সেই সময় জলাশয়ের ভেতর একটি বড় বস্তা ভাসতে দেখে প্রথমে আতঙ্ক ছড়ায় মনে করা হয় বস্তার ভেতরে হয়তো মৃতদেহ রয়েছে। খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে চাঞ্চল্য। কিন্তু বস্তাটি খুলতেই দেখা যায়, ভিতরে বান্ডিল বান্ডিল আধার কার্ড। চোখের সামনে শত শত আধার কার্ড দেখে হতবাক স্থানীয় বাসিন্দারা। উদ্ধার হওয়া কার্ডগুলি জলাশয়ের ধারে বিছিয়ে রাখা হয়।
এরপরেই খবর দেওয়া হয় পূর্বস্থলী থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া আধার কার্ডগুলি থানায় নিয়ে যায়। প্রাথমিক তদন্তে জানা যায়, ওইসব আধার কার্ডের বেশিরভাগই স্থানীয় হামিদপুর ও পিলা এলাকার মানুষের নামে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া কার্ডগুলির সত্যতা যাচাই করা হবে। সেগুলি আসল নাকি নকল, তা খতিয়ে দেখা হবে। একইসঙ্গে অনুসন্ধান চলছে, কীভাবে ওই কার্ডগুলি সেখানে এল এবং কেন বা কারা বস্তায় ভরে জলাশয়ে ফেলে দিল।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের