নিজস্ব প্রতিনিধি , হুগলী - একদিকে যখন রাজ্যজুড়ে চলছে SIR প্রক্রিয়া। সেই আবহেই ফের পুলিশের জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী। অবৈধ ভাবে দীর্ঘদিন ভারতে বসবাসের অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করল পুলিশ। বছর তিনেক আগে ওই যুবক বাংলাদেশ থেকে এপারে অনুপ্রবেশ করেছিলেন বলে অভিযোগ।
ধৃত যুবকের নাম রিয়াদ হাসান। বাংলাদেশের বরিশাল এলাকার বাসিন্দা বলে জানা যায়। ধৃত যুবকের গতিবিধি দেখে স্থানীয় বাসিন্দারা আগেই সন্দেহ করেছিল। এরপরেই পান্ডুয়া থানায় খবর দেওয়া হলে পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে বাংলাদেশি যুবককে গ্রেফতার করে। ধৃত ব্যক্তি পান্ডুয়ার তিন্না এলাকায় বেশ কিছু দিন ধরে বসবাস করছিলেন। জিজ্ঞাসাবাদে রিয়াদ স্বীকার করেছে, প্রায় তিন বছর আগে দালালের মাধ্যমে তিনি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে কলকাতায় আসেন। প্রথমে টালিগঞ্জ এলাকায় থাকলেও সম্প্রতি হুগলী জেলায় বসবাস শুরু করেন।
ধৃতের কাছ থেকে পাসপোর্ট বা বৈধ কোনও নথিপত্র পাওয়া যায়নি। এই ঘটনায় অবৈধ অনুপ্রবেশ ও ভারতে বেআইনি বসবাসের অভিযোগে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতি পাশপাশি পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ার আবহে জেলায় জেলায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরপাকড় বাড়ছে। বর্তমানে রিয়াদের কোনো আত্মীয় বা পরিচিত অবৈধভাবে ভারতে রয়েছেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের