নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই রাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলির কৌশলগত প্রস্তুতি। কর্মীদের মনোবল বাড়াতে এবার মাঠে নেমে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। SIR কে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপের মাঝেই কৃষ্ণনগরে কর্মীসভায় যোগ দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সভা থেকে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানালেন তিনি।
সূত্রের খবর, সোমবার নদীয়ার কৃষ্ণনগরের বিজেপি জেলা স্তরের কর্মীদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। গত বিধানসভায় নদীয়ার বিভিন্ন এলাকায় তৃণমূল এগিয়ে গেলেও, এবার ছবিটা বদলানোর বার্তা দেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসক দলকে একাধিক ইস্যুতে নিশানা করেন শমীক ভট্টাচার্য। SIR আতঙ্কে রাজ্যে একের পর এক মৃত্যুর ঘটনা নিয়ে শমীক ভট্টাচার্য বলেন, 'এখন শশ্মান থেকে হাসপাতাল কোথাও কেউ মরলেই সেটাকে SIR আতঙ্ক বলে চালিয়ে দেওয়া হচ্ছে।'
শমীক ভট্টাচার্য আরও বলেন, ' দুধে জল মেশানো যায় কিন্তু জলে দুধ মেশালে সমস্যা। আর নির্বাচন কমিশন এখন রাজহাঁসের মতন মাঠে নেমে জল - দুধ আলাদা করছে তাই সেটা তৃণমূল মেনে নিতে পারছে না।'
সম্প্রতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিকে নিয়ে করা মন্তব্য সমাজ মাধ্যমে বেশ চাঞ্চল্য ফেলেছে। শোনা গেছে শাসক শিবির অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তৃণমূলে যোগদানের জন্য আহ্বান জানিয়েছে। এই প্রসঙ্গে শমীক ভট্টাচার্যের বক্তব্য, 'অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম নেওয়ার আগে ৪০ হাজার চাকরি বাতিল নিয়ে কথা বলুক। OMR শিটটা আগে বের করুক তারপর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে যাবে। তবে এইসব আর বেশিদিন সহ্য করতে হবে না। বিদায়ের সময় এসে গেছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের