নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - SIR ঘিরে রাজ্যে উত্তেজনার আবহে নতুন চাঞ্চল্য! হাটকালনা এলাকায় রাজ্য সড়কের ধারে উদ্ধার হল বালুরঘাটের ২৭টি এনুমারেশন ফর্ম। ঘটনায় ব্যাপক রাজনৈতিক তরজা শুরু হয়েছে। অভিযোগের তির বিজেপির BLA এর দিকে।
সূত্রের খবর, রবিবার সকালে হাটকালনা রাজ্য সড়কের ধারে পড়ে থাকতে দেখা যায় একাধিক এনুমারেশন ফর্ম। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসলেই দেখে ফর্মগুলিতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এলাকার উল্লেখ রয়েছে। মুহূর্তে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ, বিজেপির এক বিএলএ সেই ফর্মগুলো তুলে নিয়ে যাচ্ছিল। স্থানীয়রা তাকে আটকে রেখে খবর দেন কালনা থানায়।
তৃণমূলের অভিযোগ, বিজেপি ইচ্ছাকৃতভাবে এই ফর্মগুলো নষ্ট করার চেষ্টা করছিল, যাতে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় বিশৃঙ্খলা তৈরি হয়। অন্যদিকে, বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। ইতিমধ্যেই, পুলিশের পক্ষ থেকে বিজেপির ওই BLA সদস্যকে আটক করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে প্রশাসনও তৎপর হয়। স্থানীয় মহকুমা শাসক জানান, দক্ষিণ দিনাজপুর প্রশাসনের তরফে এনুমারেশন ফর্ম নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় কিছু ফর্ম মিসিং ছিল বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া ফর্মগুলি সেই মিসিং ফর্ম কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের